ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

বোয়ালখালীতে মন্দিরের গ্রিল কেটে দেড়শ বছরের শিব লিঙ্গ চুরি

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

বোয়ালখালী চট্টগ্রাম প্রতিনিধি: 

nomark-image-thumbnail
ফাইল ছবি।

চট্টগ্রামের বোয়ালখালীতে মন্দিরের গ্রিল কেটে দেড়শ বছরের পুরোনো কষ্টি পাথরের শিব লিঙ্গ নিয়ে গেছে চোরের দল। আজ ১৩ নভেম্বর রবিবার রাত সাড়ে ৯টার দিকে পোপাদিয়া ইউনিয়নের আকুবদন্ডী গ্রামের মহাজন বাড়ীর শিব মন্দিরের লোহার গ্রিল কেটে এ শিব লিঙ্গ নিয়ে যায় চোরের দল।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

মহাজন বাড়ীর মিথুন চৌধুরী রণি জানান, কষ্ঠি পাথরের শিব লিঙ্গটি প্রায় ১ মণ ওজনের। ১৩ নভেম্বর রবিবার রাত ৯টার দিকে চন্দ্র মহাজনের এ মন্দিরের গ্রিল ও তালা কেটে শিব লিঙ্গটি নিয়ে যায়। এ মন্দিরের পারিবারিক ভাবে চন্দ্র মহাজনরা পূজা করে আসলেও বাৎসরিক পূজা হয় সার্বজনীন ভাবে।

স্থানীয়রা জানায়, সন্ধ্যা থেকে সন্দেহজনক তিন চারজনের একটি সিএনজি চালিত টেক্সী আশপাশের এলাকায় ঘোরাঘুরি করছিল। মহাজন বাড়ীর লোকজন শহরে থাকায় বাড়িটি ফাঁকা থাকে। তবে পুরোহিত প্রতিদিন পূজা করে বাড়ী চলে যান।

বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ মো. সালাহ উদ্দিন চৌধুরী এ ব্যাপারে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

সর্বশেষ

যারা বাংলাদেশকে চায়নি তারাই এখন সবচেয়ে বেশি দুষ্টামি করছে: মির্জা ফখরুল

পাঁচ লাখ হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান ধর্মাবলম্বী দেশ গঠনে জামায়াতের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করছে

মিরসরাইয়ে লরির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ফটিকছড়িতে অস্ত্রসহ দুই সন্ত্রাসী গ্রেফতার

হাটহাজারীতে ট্রাপ চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

রাউজানে বিএনপির চূড়ান্ত প্রার্থী গিয়াস কাদের চৌধুরী

বাংলাদেশিদের জন্য ভিসায় বন্ড বাধ্যতামূলক করল যুক্তরাষ্ট্র

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print