ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

বিপিএল: চট্টগ্রাম ভেন্যুর সময় সূচী

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

dbf
.

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ঢাকা পর্ব শেষ হয়েছে সোমবার (১৪ নভেম্বর)। এরই মধ্যে পরবর্তী ভেন্যু চট্টগ্রামের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছে বিপিএলে অংশ নেওয়া দলগুলো।

চট্টগ্রামে আগামী ১৭ নভেম্বর উদ্বোধনী ম্যাচে দুপুর ২টায় স্বাগতিক চিটাগাং ভাইকিংসের মুখোমুখি হবে শীর্ষে থাকা ঢাকা ডায়নামাইটস। এরপর একই দিন সন্ধ্যার ম্যাচে মুখোমুখি হবে বরিশাল বুলস ও রংপুর রাইডার্স।

চট্টগ্রামে মোট ১১টি ম্যাচ অনুষ্ঠিত হবে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। ২২ নভেম্বর বরিশাল বুলস ও চিটাগাং ভাইকিংসের মধ্যকার ম্যাচ দিয়ে শেষ হবে চট্টগ্রাম পর্ব। এরপর আবার ২ দিনের বিরতি দিয়ে টুর্নামেন্টের ঢাকা পর্ব শুরু হবে আগামী ২৫ নভেম্বর।

ঢাকা প্রথম পর্ব শেষে টেবিলের শীর্ষে রয়েছে ঢাকা ডায়নামাইটস (৬ পয়েন্ট)। এরপরে সমান পয়েন্ট নিয়ে রান রেটে পিছিয়ে যথাক্রমে রয়েছে বরিশাল বুলস ও খুলনা টাইটান্স। ২ ম্যাচে জয় দিয়ে ৪ পয়েন্ট নিয়ে চতুর্থস্থানে রয়েছে রংপুর রাইডার্স। আর সমান ২ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম ও ষষ্ঠস্থানে রয়েছে যথাক্রমে রাজশাহী কিংস ও চিটাগাং ভাইকিংস। আর এ অব্দি কোনো ম্যাচেই জয় না পাওয়া কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোনো পয়েন্ট অর্জন হয়নি। তারা সাত দলের মধ্যে টেবিলের সপ্তমস্থানে রয়েছে।

চট্টগ্রাম পর্ব :

১৭-১১-২০১৬

দুপুর ২.০০ – চিটাগাং ভাইকিংস ও ঢাকা ডায়নামাইটস

সন্ধ্যা ৭.০০ – বরিশাল বুলস ও রংপুর রাইডার্স

১৮-১১-২০১৬

দুপুর ২.০০ – চিটাগাং ভাইকিংস ও রাজশাহী কিংস

সন্ধ্যা ৭.০০ – কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রংপুর রাইডার্স

১৯-১১-২০১৬

দুপুর ২.০০ – ঢাকা ডায়নামাইটস ও খুলনা টাইটান্স

সন্ধ্যা ৭.০০ – কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রাজশাহী কিংস

২০-১১-২০১৬

সন্ধ্যা ৭.০০ – বরিশাল বুলস ও খুলনা টাইটান্স

২১-১১-২০১৬

দুপুর ২.০০ – ঢাকা ডায়নামাইটস ও রাজশাহী কিংস

সন্ধ্যা ৭.০০ – কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও চিটাগাং ভাইকিংস

২২-১১-২০১৬

দুপুর ২.০০ – খুলনা টাইটান্স ও রংপুর রাইডার্স

সন্ধ্যা ৭.০০ – বরিশাল বুলস ও চিটাগাং ভাইকিংস

সর্বশেষ

চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের তোপের মুখে নৌ পরিবহন উপদেষ্টা

শেরপুর-৩ আসনে জামায়াত প্রার্থীর মৃত্যু, নির্বাচন আপাতত বাতিল

আমিরে জামায়াতের এক্স অ্যাকাউন্ট হ্যাককারী বঙ্গভবনের কর্মকর্তা ছরওয়ার আটক

অনির্দিষ্টকালের কর্মবিরতিতে অচলাবস্থা চট্টগ্রাম বন্দরে,বড় ক্ষতির শংকা

মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন চট্টগ্রামের সভাপতি কাইয়ুম, সম্পাদক সীরাত

বিএনপির হামলায় জামায়াত নেতা নিহত, যা বলল অন্তর্বর্তীকালীন সরকার

আগে একাত্তর সালের জন্য মাফ চান, তারপর ভোট চান: মির্জা ফখরুল

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print