ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

খেঁজুরগুড়ের সন্দেশে শীত উৎযাপন

ফুলকপির পায়েস

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

ফুলকপির পায়েস
ফুলকপির পায়েস

মাঘ ও ফাল্গুন মাস শীতকাল আর শীতকালের আলাদা একটা সৌন্দর্য আছে, আর এই সৌন্দর্যের মাত্রাটা একধাপ এগিয়ে দেবে ‘খেঁজুরগুড়ের সন্দেশ’। তবে এটা যারা ভালোবাসেন তারাই বোধহয় এই কথাটা মেনে নেবেন। আর এটা খেতে ভালোবাসেন না এমন মানুষ বোধহয় হাতে গুনে বলা যাবে।

কিভাবে ‘খেঁজুরগুড়ের সন্দেশ’ বানাতে হবে জানতে হলে নিচের ধাপগুলো অনুসরণ করুন

dsc_1058-665x443-400x262-thumbnail
.

যা লাগবে
দেড় লিটার দুধ, ১টা পাতি লেবুর রস, ৬-৭ টেবিল চামচ খেজুর গুড়, ঘি ও ময়দা।

যেভাবে করবেন
পাত্রে কম আঁচে দুধ ফুটতে দিন, হয়ে গেলে তাতে লেবুর রস দিয়ে নাড়তে থাকুন, ছানা তৈরি হয়ে যাবে। এবার আঁচ কমিয়ে ৩-৫ মিনিট রেখে দিন।
পরিষ্কার কাপড়ে ছানার পানি ভালো করে ছেঁকে নিন। এবার পরিষ্কার পানিতে ভালো করে ছানাটা একবার ধুয়ে নিন যাতে লেবুর গন্ধটা চলে যায়। আবার ভালো করে পানি ঝরিয়ে নিন।
অল্প ময়দা ছড়িয়ে ভালো করে ছানাটা মেখে নিন। খুব ভালো করে ময়দা মাখার মতন মাখতে হবে ৪-৫ মিনিট। যাতে করে কোন দানা না থাকে।

এবার খেঁজুরগুড় দিয়ে আরও একবার ভালো করে মেখে নিন। যাতে করে গুড় খুব ভালোভাবে ছানার সঙ্গে মিশে যায়।

একটা ননস্টিক প্যানে কম আঁচে ছানাটা দিয়ে দিন ৪-৫ মিনিট হতে দিন। কিন্তু সমানে নাড়তে হবে যাতে লেগে না যায়।

ছাঁচের মধ্যে হালকা ঘি ব্রাশ করে নিন। ছানা গরম থাকতে থাকতেই ছাঁচে দিয়ে সন্দেশ বানিয়ে নিন। ছাঁচ না থাকলে হাতের সাহায্যে ছানার বল বানিয়ে নিন।

চাইলে ফ্রিজে রেখে ঠাণ্ডা করে নিতে পারেন বা নরমালেও রাখতে পারেন। খুব সহজেই তৈরি খেঁজুর গুড়ের সন্দেশ।

সর্বশেষ

হালিশহরে গ্যাস বিস্ফোরণের ঘটনায় পাঁচজনের মৃত্যু

মিরসরাইয়ে কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

পিলখানা হত্যাকাণ্ড: বিস্ফোরক আইনের মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা

হালিশহরে ঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে নারী-শিশুসহ নয়জন দগ্ধ

প্রথমবার তেজগাঁওয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কোতোয়ালীতে মিছিলের চেষ্টাকালে আওয়ামী লীগের আটজন গ্রেপ্তার

চট্টগ্রাম প্রেস ক্লাব নিয়ে বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদ

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print