ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

আব্বাস-গয়েশ্বরসহ ১৮ জনকে অব্যাহতি

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

abbas_gayeshwar20161116123734
.

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়সহ ১৮ জনকে রমনা থানার বিস্ফোরক আইনের একটি মামলায় অব্যাহতি দিয়েছেন আদালত।

বুধবার ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা মামলার অভিযোগপত্র আমলে নিয়ে তাদেরকে অব্যাহতির আদেশ দেন।

অব্যাহতি পাওয়া উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন- বিএনপি নেতা আমানউল্লাহ আমান, বরকত উল্লাহ বুলু, মেজর হাফিজ উদ্দিন, মাহবুব উদ্দিন খোকন, আব্দুস সালাম।

মামলার এজাহার থেকে জানা যায়, ২০১৩ সালের ২৪ ডিসেম্বর রমনা থানার বাংলামোটর মোড়ে পুলিশের গাড়িতে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। গাড়িতে থাকা পুলিশ কনেস্টবল সাইফুল ও ফেরদৌস আগুনে আহত হন। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক কনস্টেবল ফেরদৌসকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় রমনা থানার উপপরিদর্শক নাজমুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন।

২০১৬ সালের ৪ মে সিআইডির পরিদর্শক আলী আক্কাছ মামলাটি তদন্ত করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ ১৮ জনকে অব্যাহতির আবেদন করে বিএনপির মহাসচিব মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরহ আটজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

সর্বশেষ

যারা বাংলাদেশকে চায়নি তারাই এখন সবচেয়ে বেশি দুষ্টামি করছে: মির্জা ফখরুল

পাঁচ লাখ হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান ধর্মাবলম্বী দেশ গঠনে জামায়াতের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করছে

মিরসরাইয়ে লরির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ফটিকছড়িতে অস্ত্রসহ দুই সন্ত্রাসী গ্রেফতার

হাটহাজারীতে ট্রাপ চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

রাউজানে বিএনপির চূড়ান্ত প্রার্থী গিয়াস কাদের চৌধুরী

বাংলাদেশিদের জন্য ভিসায় বন্ড বাধ্যতামূলক করল যুক্তরাষ্ট্র

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print