ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

ট্রেনের ছাদ থেকে ফেলে হত্যায় দু’জনের ফাঁসির রায়

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

gazipur
.

গাজীপুরে ট্রেনের ছাদ থেকে ফেলে যাত্রী হত্যা ও ছিনতাইয়ের দায়ে দু’জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলেন-ময়মনসিংহের তারাটি চরপাড়া গ্রামের হাবুল মিয়ার ছেলে রাসেল মিয়া ও মৌলভিবাজার জেলার বিছামনি গাংপাড়া গ্রামের মৃত হোসেন মিয়ার ছেলে মুন্না মিয়া।

বুধবার (১৬ নভেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ কে এম এনামুল হক এ রায় ঘোষণা করেন। এ সময় দণ্ডপ্রাপ্ত আসামিরা আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলো।

মামলার বিবরণে জানা গেছে, চলতি বছরের ২২ মার্চ রাতে গাজীপুরের পূবাইলের শিমুলিয়া রেলগেইট এলাকায় ঢাকা থেকে চট্টগ্রামগামী আন্তঃনগর মহানগর এক্সপ্রেস ট্রেনের ছাদে ছিনতাইয়ের উদ্দেশ্যে ৪-৫ জন দুর্বৃত্ত ট্রেনের যাত্রী আব্দুল মোমিনকে মারধর ও ছুরিকাঘাত করে। এ সময় অপর যাত্রী আবু সাঈদ এবং হাসান মাহমুদ তাদের বাধা দিলে দুর্বৃত্তরা তাদের টাকা পয়সা ও মোবাইল সেট ছিনতাই করে ট্রেনের ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এতে ঘটনাস্থলে নওগাঁর মিঠাপুর ফকিরপাড়া গ্রামের আব্দুল মজিদের ছেলে আব্দুল মোমিন মারা যান এবং অপর দুইজন গুরুতর আহত হন।

পরে হতাহতদের রেলওয়ে পুলিশ উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এ ঘটনায় পরদিন রেলওয়ে পুলিশ বাদী হয়ে ভৈরব রেলওয়ে থানায় মামলা দায়ের করে। পুলিশ তদন্ত শেষে চলতি বছরের ৩১ জুলাই চার্জশিট দাখিল করে। বিচারক বিচারকার্যক্রম শেষে এ রায় দেন। মামলায় রাষ্ট্রপক্ষে আইজীবী ছিলেন পিপি অ্যাডভোকেট মো. হারিছ উদ্দিন আহম্মেদ।

সর্বশেষ

যাকাতের সুষম বন্টনের মাধ্যমে দারিদ্রতা দূর করা সম্ভব

বিভিন্ন মাজার জেয়ারতের মধ্য দিয়ে আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরু করেছেন আসলাম চৌধুরী

কাংঙ্খিত উন্নয়নের জন্য দাঁড়িপাল্লার বিকল্প নেই : মুহাম্মদ নজরুল ইসলাম

সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে প্রথম নির্বাচনি জনসভায় বক্তব্য রাখছেন তারেক রহমান

রাঙ্গুনিয়ায় ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি বেলাল গ্রেপ্তার

মায়ের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে প্রার্থীতা প্রত্যাহার, অপপ্রচারের বিরুদ্ধে মুখ খুললেন মুফতি ইমরান

তারেক রহমানের জনসভা হবে গণমানুষের মিলনমেলা : আবু সুফিয়ান

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print