ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

১০০ কোটি টাকা দেনা পরিশোধ করেছে সিটিসেল

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

download
.

টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির পাওনার ১০০ কোটি টাকা পরিশোধ করেছে মোবাইল অপারেটর সিটিসেল।

বৃহস্পতিবার বিটিআরসির দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিব খান বলেন, “আজ দুপুরে সিটিসেল ১০০ কোটি টাকা বিটিআরসিকে জমা দিয়েছে।”

গত ২১ অক্টোবর সিটিসেলের তরঙ্গ বন্ধ করে দেয় বিটিআরসি। দেনা পরিশোধের প্রতিশ্রুতিতে আদালতের নির্দেশে ১৭ দিন পর সিটিসেলের সংযোগ ফিরিয়ে দেওয়া হয়।

আপিল বিভাগের আদেশে বলা হয়, আগামী ১৯ নভেম্বরের মধ্যে সিটিসেল বকেয়ার ১০০ কোটি টাকা পরিশোধ না করলে আবারও তরঙ্গ বন্ধ করে দিতে পারবে বিটিআরসি।

ওই আদেশ মেনে সময় শেষ হওয়ার দুদিন আগে বৃহস্পতিবার ১০০ কোটি টাকা পরিশোধ করল সিটিসেল।

১৯৮৯ সালে বাংলাদেশের প্রথম মোবাইল ফোন অপারেটর হিসেবে লাইসেন্স পায় বাংলাদেশ টেলিকম লিমিটেড (বিটিএল), যা পরে মালিকানার হাতবদলে সিটিসেলে পরিণত হয়।

সর্বশেষ তথ‌্য অনুযায়ী, এ কোম্পানির ৩৭ দশমিক ৯৫ শতাংশ শেয়ারের মালিক বিএনপি নেতা মোরশেদ খানের প্যাসিফিক মোটরস লিমিটেড।

এছাড়া সিঙ্গাপুরের সিংটেল এশিয়া প্যাসিফিক ইনভেস্টমেন্ট লিমিটেড এর ৪৫ শতাংশ এবং ফার ইস্ট টেলিকম লিমিটেড ১৭ দশমিক ৫১ শতাংশ শেয়ারের মালিক।

সর্বশেষ

বাঙালি সংস্কৃতি ধারণের তাগিদ এম এ মালেকের

বাঁশখালীতে ঘুষের টাকাসহ পরিবার পরিকল্পনা কার্যালয়ের অফিস সহকারী আটক

সাতকানিয়ায় কর্নেল (অব.) অলি আহমদের বিরুদ্ধে মামলা

ইঁদুরের বিষ্ঠার ওপর খাদ্যদ্রব্য রেখে ৮০ হাজার টাকা জরিমানা গুনলো হাসান বেকারী

বাড্ডায় এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের নির্বাচনী অফিসে গুলি

জামায়াত নেতৃত্বাধীন জোটের সংবাদ সম্মেলন স্থগিত

শাহজাহান চৌধুরীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্গনের অভিযোগ

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print