ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

দুই মাসের মধ্যে কর্ণফুলীর অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে হাইকোর্টের নির্দেশ

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

ফাইল ছবি।

আগামি দুই মাসের মধ্যে কর্ণফুলী তীরের সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করে হাইকোর্টকে অবহিত করতে বন্দর কতৃপক্ষকে নির্দেশ দেয়া হয়েছে। আজ মঙ্গলবার (৮ডিসেম্বর) বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আলীর ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

রিট আবেদনকারী এডভোকেট মনজিল মোরশেদ জানান, দুইদিন শুনানির পর মাননীয় আদালত শেষবারের মতো বন্দর কতৃপক্ষকে আগামি দুই মাসের মধ্যে কর্ণফুলী তীরের সকল স্থাপনা উচ্ছেদ করতে নির্দেশ দেন। দুই মাসের মধ্যে সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা না হলে বন্দর চেয়ারম্যানকে হাইকোর্টে এসে জবাবদিহি করতে হবে।

গত বুধবার কর্ণফুলীর অবৈধ স্থাপনা উচ্ছেদ মামলার নির্ধারিত তারিখ ধার্য ছিল। বন্দর কতৃপক্ষ সময়ের আবেদন করলে আদালত আজকে ৮/১২/২০ আদেশের দিন নির্ধারণ করেন।

প্রসঙ্গতঃ উচ্চ আদালতের নির্দেশে চট্টগ্রাম বন্দরের প্রাণখ্যাত কর্ণফুলী নদী তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদে ২০১৯ সালের ৪ থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত পাঁচ দিনের অভিযানে ২৩০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে উদ্ধার করা হয় প্রায় ১০ একর ভূমি, আলোর মুখ দেখে পাঁচটি খালের মুখ। এরপর গত ২১ মাসেও আর কোনো অভিযান পরিচালিত হয়নি।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print