ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

হাটহাজারীতে সড়ক অবরোধ দিয়াজের অনুসারীদের

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

received_776052939201926
হাটহাজারীতে সড়ক অবরোধ চলছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চলাচলরত তিনটি শাটল ট্রেন অবরোধের পর এবার হাটহাজারী সড়ক অবরোধ করছে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা দিয়াজের অনুসারীরা।

সকাল ১০টার দিকে দিকে ময়নাতদন্ত শেষে তার লাশবাহী এম্বুলেন্স হাটহাজারী সড়কের ফতেয়াবাদ এলাকা পার হবার পর এ অবরোধ করে বিক্ষুব্ধ নেতাকর্মীরা।

গুরুত্বপূর্ণ এ সড়কটি অবরোধের ফলে উভয় পাশে বর্তমানে যান চলাচল বন্ধ হয়েছে। আটকা পড়েছে ওই সড়কে চলাচলকারী বিপুল পরিমাণ যানবাহন। ফলে দুর্ভোগে পড়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ অন্যন্য যাত্রীরা।

বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী অনুরাধা চৌধুরীকে বলেন, ট্রেন অবরোধের খবর পেয়ে বাসে করে বিশ্ববিদ্যালয়ের পথে রওনা হই। কিন্তু ফতেয়াবাদ এলাকায় পৌঁছালে রাস্তা অবরোধ করে ছাত্রলীগের নেতাকর্মীরা।

received_776052929201927
হাটহাজারীতে ছাত্রলীগ কর্মীরা সড়ক অবরোধ করলে দূর্ভোেগে পড়েছেন শত শত মানুষ।

এর আগে সকাল ৯টার দিকে ফতেয়াবাদ স্টেশন ও ষোলশহর স্টেশনে তিনটি ট্রেন অবরোধ করে বলে জাগো নিউজকে জানায় ষোলশহর স্টেশন মাস্টার শাহাবুদ্দিন।

প্রসঙ্গত, রোববার রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের ২নং গেইট এলাকায় নিজ বাসার কক্ষে কেন্দ্রীয় ছাত্রলীগের সহসম্পাদক দিয়াজের ঝুলন্ত মরদেহ পাওয়া যায়। তিনি বিশ্ববদ্যালয়ের ২০০৬-০৭ শিক্ষাবর্ষের ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী ছিলেন। দিয়াজের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) ময়নাতদন্তের পর বিশ্ববিদ্যালয়ের পথে নেয়া হচ্ছে।

সর্বশেষ

হালিশহরে গ্যাস বিস্ফোরণের ঘটনায় পাঁচজনের মৃত্যু

মিরসরাইয়ে কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

পিলখানা হত্যাকাণ্ড: বিস্ফোরক আইনের মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা

হালিশহরে ঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে নারী-শিশুসহ নয়জন দগ্ধ

প্রথমবার তেজগাঁওয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কোতোয়ালীতে মিছিলের চেষ্টাকালে আওয়ামী লীগের আটজন গ্রেপ্তার

চট্টগ্রাম প্রেস ক্লাব নিয়ে বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদ

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print