ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চট্টগ্রামে শিশু হত্যা, মামা আটক

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

99802_174
.

চট্টগ্রাম মহানগরীর হালিশহর থানার মধ্যম রামপুর ধোপাপাড়া এলাকায় মোহাম্মদ ইয়াছিন নামে (৭) এক শিশুকে মাথায় ভারী বস্তু দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ সন্দেহভাজন হিসেবে শিশুটির মামা মো.জুয়েলকে (৪০) আটক করেছে।

রবিবার দিবাগত রাত দুইটার দিকে ধোপাপাড়ায় চীন সুলতানের বস্তিতে থাকে এ ঘটনা ঘটেছে।

হালিশহর থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ ইয়াসিন বলেন, শিশুটির মা-বাবা নেই। সে নানা-‍নানি ও মামার সঙ্গে থাকত। শিশুটির নানি ভিক্ষা করেন। নিহত শিশু ইয়াছিন স্থানীয় আনন্দীপুর প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র ছিল।

প্রাথমিকভাবে মামা জুয়েল হত্যাকাণ্ডে জড়িত বলে পুলিশ সন্দেহ করছে।

এসআই মোহাম্মদ ইয়াসিন আরও জানান, পুলিশ মনে করছে, জুয়েল শিশুটিকে যৌন নির্যাতন করতেন। শিশুটি এ কথা নানা-নানিসহ সবাইকে জানিয়ে দিতে চেয়েছিল। এতে ক্ষিপ্ত হয়ে জুয়েল এ ঘটনা ঘটিয়েছে। হত্যাকাণ্ডের সময় বাসায় আর কেউ ছিলেন না। শিশুটির মাথায় ইটজাতীয় বস্তু দিয়ে আঘাত করা হয়েছে। মাথার অনেক অংশ থেঁতলে গেছে।

আটক জুয়েলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ

হালিশহরে গ্যাস বিস্ফোরণের ঘটনায় পাঁচজনের মৃত্যু

মিরসরাইয়ে কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

পিলখানা হত্যাকাণ্ড: বিস্ফোরক আইনের মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা

হালিশহরে ঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে নারী-শিশুসহ নয়জন দগ্ধ

প্রথমবার তেজগাঁওয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কোতোয়ালীতে মিছিলের চেষ্টাকালে আওয়ামী লীগের আটজন গ্রেপ্তার

চট্টগ্রাম প্রেস ক্লাব নিয়ে বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদ

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print