ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সাংবাদিক মানিক সাহা হত্যা মামলায় ৯ জনের যাবজ্জীবন

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

manisksaha-b20161129212722
.

খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক মানিক সাহা হত্যা মামলায় ৯ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার দুপুরে খুলনা বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এম এ রব হাওলাদারের এ রায় দেন।

মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় ২ আসামীকে খালাস দিয়েছেন আদালত।

রায়ে দন্ডপ্রাপ্তরা হলেন,  বুলবুল, আকরাম, আলী আকবর ওরফে শাওন, নুরুজ্জামান ওরফে সুমন, মিঠু, সাত্তার, বেল্লাল, শওকত ও সারোয়ার। অভিযোগ প্রমানিত না হওয়ায় বেকসুর খালাস দেয়া হয়েছে ওমর ফারুক কচি ও হাই ইসলাম কচি। এর আগে, মামলার ১১ আসামির মধ্যে আদালতে নেয়া হয় পাঁচজনকে। তবে রায় ঘোষণার পর ক্ষোভ প্রকাশ করেছেন গন্যমাধ্যম কর্মীরা।

২০০৪ সালের ১৫ জানুয়ারি খুলনা প্রেসক্লাবের কাছে ছোট মির্জাপুরের রাস্তায় বোমা হামলা হলে ঘটনাস্থলেই নিহত হন মানিক।

ওই ঘটনার দু দিন পর খুলনা সদর থানার এসআই রণজিৎ কুমার দাস হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা করেন। দীর্ঘ অপেক্ষর পর বুধবার দুই মামলার রায় ঘোষণা হল।

 

 

সর্বশেষ

যাকাতের সুষম বন্টনের মাধ্যমে দারিদ্রতা দূর করা সম্ভব

বিভিন্ন মাজার জেয়ারতের মধ্য দিয়ে আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরু করেছেন আসলাম চৌধুরী

কাংঙ্খিত উন্নয়নের জন্য দাঁড়িপাল্লার বিকল্প নেই : মুহাম্মদ নজরুল ইসলাম

সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে প্রথম নির্বাচনি জনসভায় বক্তব্য রাখছেন তারেক রহমান

রাঙ্গুনিয়ায় ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি বেলাল গ্রেপ্তার

মায়ের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে প্রার্থীতা প্রত্যাহার, অপপ্রচারের বিরুদ্ধে মুখ খুললেন মুফতি ইমরান

তারেক রহমানের জনসভা হবে গণমানুষের মিলনমেলা : আবু সুফিয়ান

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print