ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

ঝিনাইদহে বিশেষ অভিযানে জামায়াক কর্মীসহ আটক ৬৭

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

ঝিনাইদহ প্রতিনিধিঃ
jhenaidahঝিনাইদহে চলমান বিশেষ অভিযানে পুলিশ ২৪ ঘন্টায় ৬৭ জনকে আটক করেছে। এদিকে কালীগঞ্জ উপজেলার পাতবিলা গ্রাম থেকে রিপন হোসেন বাবু নামে এক যুবককে বাড়ি থেকে সাদা পোশাকে উঠিয়ে নিয়ে যাওয়ার ৩ দিন পর অস্ত্রসহ গ্রেফতারের দাবী করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।

তাকে ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী মাঠের কড়াইতলা থেকে মঙ্গলবার রাতে গ্রেফতার করা হয় বলে ডিবির পক্ষ থেকে জানানো হয়েছে। রিপন হোসেন বাবু কালীগঞ্জ উপজেলার পাতবিলা গ্রামের রেজাউল ইসলামের ছেলে। ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই শেখ সোহেল জানান, ডিবি পুলিশের ওসি দাউদ হোসেনের নেতৃত্বে মঙ্গলবার মধ্যরাতে ঝিনাইদহ-যশোর মহাসড়কের বিষয়খালী মাঠের কড়ইতলা নামকস্থানে কমিউনিটি পুলিশ বক্স এর সামনে হতে একটি দেশীয় তৈরী পিস্তলসহ রিপন হোসেনকে গ্রেফতার করা হয়।

রিপন পেশাদার ডাকাত হিসেবে নানা সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িত। এদিকে বাবুর বাবা রেজাউল ইসলাম জানান, সোমবার (৫ ডিসেম্বর) গভির রাত আনুমানিক ২টার সময় ৬ থেকে ৭ জন সাদা পোশাকের লোক অস্ত্রসহ বাড়িতে প্রবেশ করে। এসময় তারা বলে আমাদের স্যার আপনার ছেলে বাবুর সাথে কথা বলবে। কথা বলার পর আপনার ছেলেকে বাড়িতে পৌছে দেওয়া হবে। এরপর তাকে উঠিয়ে নিয়ে যাওয়া হয়।

রেজাউল ইসলাম অভিযোগ করেন, ৩ দিন পর বুধবার সকালে জানতে পারি তার ছেলেকে ডিবি পুলিশ অস্ত্রসহ গ্রেফতার করেছে। এদিকে ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ বুধবার সকালে এক খুদে বার্তা জানান, সারা জেলায় চলমান অভিযানে দুই জামায়াত কর্মীসহ ৬৭ জনকে আটক করা হয়েছে। বুধবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সর্বশেষ

হালিশহরে গ্যাস বিস্ফোরণের ঘটনায় পাঁচজনের মৃত্যু

মিরসরাইয়ে কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

পিলখানা হত্যাকাণ্ড: বিস্ফোরক আইনের মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা

হালিশহরে ঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে নারী-শিশুসহ নয়জন দগ্ধ

প্রথমবার তেজগাঁওয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কোতোয়ালীতে মিছিলের চেষ্টাকালে আওয়ামী লীগের আটজন গ্রেপ্তার

চট্টগ্রাম প্রেস ক্লাব নিয়ে বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদ

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print