ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

প্রধানমন্ত্রীর জানের ছদকায় ১৬টি ছাগল জবাই

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

jms_agr163
.

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য আল্লাহর রহমত কামনা করে বৃহস্পতিবার দুপুরে ছদকা দিয়েছেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন। ছদকা হিসেবে ১৬টি ছাগল জবাই করে সেই মাংস বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা, প্রতিবন্ধী ও দু:স্থদের মাঝে বিতরণ করা হয়।

এছাড়াও শুক্রবার বাদ জুম্মা জেলা আওয়ামী লীগের আয়োজনে বিভিন্ন মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

ছদকা প্রদান অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মমতাজ উদ্দিন বলেন, বাংলাদেশ এগিয়েছে। আরও এগিয়ে যাবে। বঙ্গবন্ধুর স্বপ্ন বুকে ধারণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ হবে বিশ্বের মডেল দেশ। তার উপর সৃষ্টিকর্তার বিশেষ রহমত আছে বলে এ দেশের মানুষের ভালবাসা নিয়ে আজও উন্নয়নের কাজ করে যাচ্ছেন তিনি।

জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মজিবর রহমান মজনু, আওয়ামী লীগ নেতা তোফাজ্জল হোসেন দুলু, রাগেবুল আহসান রিপু, টি জামান নিকেতা, আসাদুর রহমান দুলু, সুলতান মাহমুদ খান রনি, মাশরাফি হিরো, নাইমুর রাজ্জাক তিতাস প্রমুখ।

সর্বশেষ

হালিশহরে গ্যাস বিস্ফোরণের ঘটনায় পাঁচজনের মৃত্যু

মিরসরাইয়ে কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

পিলখানা হত্যাকাণ্ড: বিস্ফোরক আইনের মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা

হালিশহরে ঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে নারী-শিশুসহ নয়জন দগ্ধ

প্রথমবার তেজগাঁওয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কোতোয়ালীতে মিছিলের চেষ্টাকালে আওয়ামী লীগের আটজন গ্রেপ্তার

চট্টগ্রাম প্রেস ক্লাব নিয়ে বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদ

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print