ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চকরিয়ার বাস-হিউম্যান হলার সংঘর্ষে নিহত ৪

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

কক্সবাজারের চকরিয়ার বাস ও হিউম্যান হলারের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। অাহত হয়েছেন অন্তত ১৫ জন।

 আজ শুক্রবার বিকাল তিনটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ফাঁসিয়াখালী ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নামপরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানান, সৌদিয়া পরিবহনের একটি বাস কক্সবাজার যাচ্ছিল। বিকাল তিনটার দিকে চকরিয়ার ফাঁসিয়াখালী ইউনিয়নে আসার পর বিপরীত দিক থেকে আসা একটি হিউম্যান হলারের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে চারজন নিহত এবং ১৫ জন আহত হয়। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

রামু হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ দুর্ঘটনায় চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সর্বশেষ

হালিশহরে গ্যাস বিস্ফোরণের ঘটনায় পাঁচজনের মৃত্যু

মিরসরাইয়ে কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

পিলখানা হত্যাকাণ্ড: বিস্ফোরক আইনের মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা

হালিশহরে ঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে নারী-শিশুসহ নয়জন দগ্ধ

প্রথমবার তেজগাঁওয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কোতোয়ালীতে মিছিলের চেষ্টাকালে আওয়ামী লীগের আটজন গ্রেপ্তার

চট্টগ্রাম প্রেস ক্লাব নিয়ে বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদ

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print