ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চাকা বিস্ফোরণ: চট্টগ্রামের বিমানের জরুরি অবতরণ ঢাকায়

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চাকা বিস্ফোরিত হওয়ায় মাসকাট থেকে চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-১২২ বিমানটি হযরত শাহজালাল বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে।

যান্ত্রিক ত্রুটির কারণে বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকাল ১০টা ৭ মিনিটে ফ্লাইটটি জরুরি অবতরণ করে।

বাংলাদেশ বিমান সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোর ৪টা ৪৮ মিনিটের দিকে মাসকাট থেকে চট্টগ্রামের উদ্দেশে রওয়ানা করে বিমানের বিজি-১২২ ফ্লাইট। এ সময় বিমানের একটি চাকা বিস্ফোরিত হয়। এ অবস্থায় চট্টগ্রাম বিমানবন্দরে জরুরি অবতরণের সকল সুবিধা না থাকায় ঢাকার শাহজালাল বিমানবন্দরে ফ্লাইটটি জরুরি অবতরণ করে। তার আগে নিরাপদে অবতরণের জন্য জ্বালানি তেল কমাতে ফ্লাইটটিকে অতিরিক্ত সময় আকাশে ওড়ানো হয়।

এ বিষয়ে বাংলাদেশ বিমানের জেনারেল ম্যানেজার ও জনসংযোগ কর্মকর্তা শাকিল মেরাজ বলেন, ‘মাসকাট থেকে বাংলাদেশ বিমানের বিজি১২২ ফ্লাইটটি চট্টগ্রাম যাচ্ছিল। যান্ত্রিক ত্রুটির কারণে সকাল ১০:০৭ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর জরুরি অবতরণ করে। বর্তমানে ফ্লাইটটি পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। বিমানের সকল যাত্রী অক্ষত রয়েছেন।’

বিমানে ১৪৯ জন যাত্রী ও সাত জন কেবিন ক্রু ছিল।

এর আগে গত ১২ ডিসেম্বর যান্ত্রিক ত্রুটির কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট মিয়ানমারের উদ্দেশে যাত্রা করে ঢাকায় ফিরে আসে। পরবর্তীতে ত্রুটি মেরামত শেষে ফের মিয়ানমারের উদ্দেশে যাত্রা করে বিমানটি।

আর ২৭ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ যান্ত্রিক ত্রুটির কারণে তুর্কমেনিস্তানে জরুরি অবতরণ করে। উড়োজাহাজটি হাঙ্গেরির উদ্দেশে ঢাকা ত্যাগ করেছিল।

সর্বশেষ

হালিশহরে গ্যাস বিস্ফোরণের ঘটনায় পাঁচজনের মৃত্যু

মিরসরাইয়ে কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

পিলখানা হত্যাকাণ্ড: বিস্ফোরক আইনের মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা

হালিশহরে ঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে নারী-শিশুসহ নয়জন দগ্ধ

প্রথমবার তেজগাঁওয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কোতোয়ালীতে মিছিলের চেষ্টাকালে আওয়ামী লীগের আটজন গ্রেপ্তার

চট্টগ্রাম প্রেস ক্লাব নিয়ে বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদ

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print