ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

হালিশহরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে মোস্তফা হাকিম ফাউন্ডেশন

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রাম মহানগরীর উত্তর হালিশহরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন। মঙ্গলবার দুপরে ফাউন্ডেশনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থদের মাঝে চাউল ও শীত বস্ত্র বিতরণ করা হয়।

গত ১৯ ডিসেম্বর সংগঠিত অগ্নিকান্ডে সর্বস্ব ভস্মিভূত হয় উত্তর হালিশহর আব্বাস পাড়ার ১৭টি পরিবারের। কনকনে শীতের এ সময়ে সর্বস্ব হারিয়ে মানবেতর দিনাতিপাত করছে ক্ষতিগ্রস্থ পরিবারগুলো।

মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও সাবেক মেয়র মো. মনজুর আলম বলেন, সামাজিক দায়বদ্ধতা ও মানবিক দিক থেকে পরিবার গুলো পাশে দাঁড়িয়েছি আমরা। তিনি বলেন ক্ষতিগ্রস্থ ১৭ পরিবারের ঘর নির্মানের জন্য ফাউন্ডেশনের পক্ষ থেকে ১৮হাজার ইট প্রদান করা হচ্ছে। এ ছাড়া পরিবারের প্রত্যেক সদস্যকে শীতবস্ত্র এবং চাউল দেয়া হয়েছে।

এসময় স্থানীয় কাউন্সিলর আবুল হাশেন, জেসমিনা খানম, সমাজ সেবক মো. মহসিন,আবদুচ ছালাম, মো. আনসার আলী,সালাউদ্দিন,মো. সেলিম প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ

হালিশহরে গ্যাস বিস্ফোরণের ঘটনায় পাঁচজনের মৃত্যু

মিরসরাইয়ে কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

পিলখানা হত্যাকাণ্ড: বিস্ফোরক আইনের মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা

হালিশহরে ঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে নারী-শিশুসহ নয়জন দগ্ধ

প্রথমবার তেজগাঁওয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কোতোয়ালীতে মিছিলের চেষ্টাকালে আওয়ামী লীগের আটজন গ্রেপ্তার

চট্টগ্রাম প্রেস ক্লাব নিয়ে বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদ

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print