ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

আজ থেকে লালদীঘিতে হেফাজতের দুই দিনব্যাপী শানে রেসালত সম্মেলন শুরু

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে মহানবী হযরত মুহাম্মদ সা. এর পবিত্র সীরাত আলোচনা উপলক্ষে আজ শুক্রবার ৬ জানুয়ারী থেকে চট্টগ্রামে শুরু হচ্ছে দু‘দিন ব্যাপী শানে রেসালত সম্মেলন। নগরীর ঐতিহাসিক লালদীঘি ময়দানে বিকাল সাড়ে ৩টা থেকে এ রেসালত সম্মেলন অনুষ্ঠিত হবে। আগামীকাল শনিবার এ সম্মেলন শেষ হবে।

এদিকে দুইদিনের সম্মেলন উপলক্ষে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানান হেফাজতে ইসলামের কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী বাদী। প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা।

হেফাজতের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির, দারুল উলুম হাটহাজারীর মুহতামিম, শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী।

এছাড়া হেফাজতের মহসচিব আল্লামা জুনাইদ বাবুনগরীসহ দেশের শীর্ষ ওলামা পীর মাশায়েখ ও ইসলামী চিন্তাবিদগণ গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন।

উক্ত সম্মেলন সফল করার জন্য সর্বস্তরের ওলামায়ে কেরাম ও তৌহিদী জনতার প্রতি আহবান জানিয়েছেন হেফাজত নেতৃবৃন্দ।

সর্বশেষ

হালিশহরে গ্যাস বিস্ফোরণের ঘটনায় পাঁচজনের মৃত্যু

মিরসরাইয়ে কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

পিলখানা হত্যাকাণ্ড: বিস্ফোরক আইনের মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা

হালিশহরে ঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে নারী-শিশুসহ নয়জন দগ্ধ

প্রথমবার তেজগাঁওয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কোতোয়ালীতে মিছিলের চেষ্টাকালে আওয়ামী লীগের আটজন গ্রেপ্তার

চট্টগ্রাম প্রেস ক্লাব নিয়ে বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদ

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print