ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামে

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামে এসে পৌছেছেন। কোস্টগার্ডের জন্য কেনা দুটি জাহাজের কমিশনিং অনুষ্ঠানে যোগ দিতে বৃহস্পতিবার সকাল ১১টা ৩৫ মিনিটে তিনি চট্টগ্রামে এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার পতেঙ্গা জহুরুল হক বিমানবাহিনীর ঘাঁটিতে অবতরণ করে।

তিনি পতেঙ্গায় বাংলাদেশ কোস্টগার্ডের দু’টি জাহাজের কমিশনিং অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। কোস্টগার্ডের জন্য ৯৬৩ কোটি টাকা মূল্যের চারটি জাহাজ আনা হচ্ছে। ইতালি থেকে আনা প্রথম চালানের দু’টি অত্যাধুনিক জাহাজ কোস্টগার্ড পূর্বাঞ্চলকে দেয়া হচ্ছে।

.

জাহাজ দু’টির নামকরণ করা হয়েছে- কোস্টগার্ড জাহাজ সৈয়দ নজরুল এবং কোস্টগার্ড জাহাজ তাজউদ্দিন আহমেদ। অপর দু’টি জাহাজ আগামী বছর দেশে পৌঁছবে। ওই দু’টি জাহাজের নামকরণের সিদ্ধান্ত হয়েছে কোস্টগার্ড জাহাজ মনসুর আলী এবং কোস্টগার্ড জাহাজ কামরুজ্জামান।

কোস্টগার্ড সূত্রে জানা গেছে, জহুরুল ঘাঁটি থেকে প্রধানমন্ত্রী পতেঙ্গা বোট ক্লাবে যান। সেখানে কিছুক্ষণ অবস্থান করার পর বেলা তিনি বেলা পৌনে ১২টার দিকে কোস্টগার্ডের নতুন জাহাজ সৈয়দ নজরুল এবং তাজউদ্দিন আহমেদ’র কমিশনিং অনুষ্ঠানে পৌছেন প্রধানমন্ত্রী।

জাহাজ দু’টির কমিশনিং শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পতেঙ্গা বোট ক্লাবে চট্টগ্রামের শীর্ষ পর্যায়ের সরকারি কর্মকর্তাদের পাশাপাশি দলীয় নেতাদের সাথেও বৈঠক করবেন বলে প্রশাসন সূত্রে জানা গেছে।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ রেজাউল মাসুদ জানান, দুপুরের খাবার গ্রহণের সময় প্রধানমন্ত্রী প্রশাসন ও দলের চট্টগ্রামের নেতাদের সঙ্গে কথা বলবেন। তবে প্রধানমন্ত্রীর সফরসূচিতে বিষয়টি অন্তভুক্ত নেই বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

 

সর্বশেষ

হালিশহরে গ্যাস বিস্ফোরণের ঘটনায় পাঁচজনের মৃত্যু

মিরসরাইয়ে কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

পিলখানা হত্যাকাণ্ড: বিস্ফোরক আইনের মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা

হালিশহরে ঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে নারী-শিশুসহ নয়জন দগ্ধ

প্রথমবার তেজগাঁওয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কোতোয়ালীতে মিছিলের চেষ্টাকালে আওয়ামী লীগের আটজন গ্রেপ্তার

চট্টগ্রাম প্রেস ক্লাব নিয়ে বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদ

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print