ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চন্দনাইশে বরকল স্কুল মাঠ মার্কেট নির্মাণে হাইকের্টের নিষেধাজ্ঞা

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রামের চন্দনাইশের বরকল এস জেড উচ্চ বিদ্যালয়ে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত মাঠে মার্কেট নির্মাণে নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট। এক রিট আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার (১৭ জানুয়ারি) বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের হাইকোর্ট বেঞ্চ অন্তর্বর্তীকালীন আদেশসহ রুল জারি করেন।

রুলে মার্কেট নির্মাণ রোধে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। চার সপ্তাহের মধ্যে স্থানীয় সরকার সচিব, পরিকল্পনা সচিব, শিক্ষা সচিব, এলজিইডির প্রধান প্রকৌশলী, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও স্কুলের ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

এছাড়াও মার্কেট নির্মাণ করতে গিয়ে ভেঙে ফেলা স্কুলের সীমানা প্রাচীরকে পূর্বের অবস্থায় ফিরিয়ে নিতে নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে ৩০ দিনের মধ্যে সংশ্লিষ্টদের আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী আশরাফুল হাদী।

চট্টগ্রাম প্রেসক্লাবে গত ৯ জানুয়ারি এক সংবাদ সম্মেলনে বলা হয়, বৃটিশ বিরোধী আন্দোলনের অগ্রনায়ক মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদী ১৯২৪ সালে নিজ গ্রামে এ স্কুল প্রতিষ্ঠা করেন। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ প্রস্তুতিকালীন সময়ে মুক্তিযুদ্ধের প্রশিক্ষণ উক্ত বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়। এছাড়া মুক্তিযোদ্ধারা দক্ষিণ চট্টগ্রাম তথা মিয়ানমার সীমান্ত পর্যন্ত মুক্তিযুদ্ধের সমন্বয় সাধন করেন। মুক্তিযুদ্ধে বিজয়ের পর বঙ্গবন্ধুর আহ্বানে বিদ্যালয়ের মাঠটিতে মহান মুক্তিযোদ্ধারা অস্ত্র সমর্পণও করেন।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, প্রায় শতবর্ষী এই বিদ্যালয়ের প্রাক্তন অনেক শিক্ষার্থী বর্তমানে বিশ্ব ও জাতীয় পর্যায়ের শিক্ষক, চিকিৎসক, বুদ্ধিজীবি, রাজনীতিবিদ ও ব্যবসাসহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ খ্যাতি অর্জন করেন। বরকল স্কুলের অনির্বাচিত স্কুল পরিচালনা পর্ষদের একটি অংশ তথাকথিত আয় বর্ধক প্রকল্পের নামে এলাকার সংসদ সদস্যকে ভুল তথ্য প্রদান করে বিদ্যালয়ে প্রবেশ পথ ও মাঠকে ঘিরে বাণিজ্যিক ভবন নির্মাণের কাজ শুরু করেছে। ‘মাওলানা মনিরুজ্জামান ইসালামাবাদী বিপনী বিতান’ নাম দিয়ে শুরু করা বাণিজ্যিক ভবন নির্মাণকে কেন্দ্র করে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, এ অঞ্চলের জনগোষ্ঠী ও বিশেষত কিশোর-তরুণ সমাজ ফুসে উঠেছে।

এরপর ১৬ জানুয়ারি মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ হাইকোর্টে একটি রিট করেন।

সর্বশেষ

হালিশহরে গ্যাস বিস্ফোরণের ঘটনায় পাঁচজনের মৃত্যু

মিরসরাইয়ে কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

পিলখানা হত্যাকাণ্ড: বিস্ফোরক আইনের মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা

হালিশহরে ঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে নারী-শিশুসহ নয়জন দগ্ধ

প্রথমবার তেজগাঁওয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কোতোয়ালীতে মিছিলের চেষ্টাকালে আওয়ামী লীগের আটজন গ্রেপ্তার

চট্টগ্রাম প্রেস ক্লাব নিয়ে বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদ

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print