ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

শুক্রবার চাঁদ দেখা গেলে শনিবার ঈদুল ফিতর

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

আগামী ২১ এপ্রিল (শুক্রবার) সন্ধ্যায় বাংলাদেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যাবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার চাঁদ দেখা গেলে রমজান হতে পারে ২৯টি এবং শনিবার হতে পারে ঈদ।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ সাঈদ আহমেদ চৌধুরীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ২১ এপ্রিল (২৯ রমজান) সন্ধ্যা ৭টা ৩৯ মিনিট পর্যন্ত শাওয়াল মাসের চাঁদ দেখা যাবে। ওইদিন সন্ধ্যায় চাঁদটি চন্দ্রতিথির দ্বিতীয়ায় অবস্থান করবে ও তখন চাঁদের বয়স থাকবে ১.৩৪০৫ দিন। এ দিন সূর্যাস্তের সময় চাঁদের অলটিটিউড থাকবে ১৬ ডিগ্রিতে। সে হিসেবে ওইদিনই দেখা যাবে চাঁদ।

মূলত চাঁদের অলটিটিউড ৬ ডিগ্রি বেশি হলে খালি চোখে দেখা যায়। ২১ এপ্রিল ১৬ ডিগ্রি থাকবে।

প্রসঙ্গত, গত কয়েক বছর ধরে ৩০ রমজান পূর্ণ হয়েছে। ঈদু উদযাপনের তারিখ নির্ধারণে আগামী শুক্রবার রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সভায় বসার কথা রয়েছে চাঁদ দেখা কমিটির।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print