ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

মন্ত্রী নূরুল ইসলাম বিএসসি’র বড় ভাইয়ের ইন্তেকাল

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নূরুল ইসলাম বিএসসি’র বড় ভাই সমাজ সেবক আব্দুর সাত্তারের ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…. রাজিউন)। আজ ১৯ জানুয়ারি ভোর রাত সাড়ে ৩ টার দিকে বার্ধক্যজনিত কারণে চট্টগ্রাম মহানগরীর চাঁদগাও থানার পাঠানিয়া গোদা এলাকায় একটি ক্লিনিকে মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর।

মন্ত্রী বিএসসির এপিএস নিয়াজ মোরশেদ নিরু পাঠক ডট নিউজকে এ খবর নিশ্চিত করেছেন।

মৃত্যুকালে মরহুম আবদুর সাত্তার দুই ছেলে, তিন মেয়ে ও নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে যান।

মরহুমের জানাযা আগামীকাল ২০ জানুয়ারি বাদ জুম্মা পাঠানিয়া গোদা মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

জানাযা শেষে তাঁকে একই এলাকার পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

উল্লেখ্য, চার ভাই ও চার বোনের মধ্যে মরহুম আবদুর সাত্তার দ্বিতীয় ছিলেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি’র ভাই ও চট্টগ্রাম চান্দগাঁও পাঠানিয়াগোদা নিবাসী বিশিষ্ট সমাজ সেবক আবদুর সাত্তার-এর মৃত্যুতে মন্ত্রনালয়ের সচিব শামসুন নাহার, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক মোঃ সেলিম রেজা, ওয়েজ আর্নাস কল্যাণ বোর্ড এর মহাপরিচালক গাজী মোহাম্মদ জুলহাস, এনডিসি এবং বাংলাদেশ ওভারসীজ এন্ড এমপ্লয়মেন্ট সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) এর ব্যবস্থাপনা পরিচালক মরণ কুমার চক্রবর্তী গভীর শোক প্রকাশ করেন এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

এক বিবৃতিতে তারা বলেন সমাজসেবক আব্দুর সাত্তারের মৃত্যুতে চাঁদগাও একজন সমাজসেবক ও কৃতী সন্তানকে হারালো।

সর্বশেষ

হালিশহরে গ্যাস বিস্ফোরণের ঘটনায় পাঁচজনের মৃত্যু

মিরসরাইয়ে কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

পিলখানা হত্যাকাণ্ড: বিস্ফোরক আইনের মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা

হালিশহরে ঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে নারী-শিশুসহ নয়জন দগ্ধ

প্রথমবার তেজগাঁওয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কোতোয়ালীতে মিছিলের চেষ্টাকালে আওয়ামী লীগের আটজন গ্রেপ্তার

চট্টগ্রাম প্রেস ক্লাব নিয়ে বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদ

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print