ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

বাঁশখালীতে পাহাড়ের ঢালু থেকে পড়ে হাতির শাবকের মৃত্যু

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল দুইল্লাঝিরী এলাকা থেকে মৃত অবস্থায় হাতির শাবক উদ্ধার করা হয়েছে।

আজ শনিবার (৮ জুলাই) ভোরে স্থানীয় লোকজন হাতির বাচ্চাটিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখতে পেয়ে বনকর্মীদের জানান। দুপুরের দিকে বন কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে। তাদের ধারণা শুক্রবার দিবাগত রাতের কোনো এক সময় হাতিটি মারা যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, চাম্বল বন বিট কার্যালয় থেকে আনুমানিক এক থেকে দেড় কিলোমিটার দূরে বনের পাশে জমিতে এক বছর বয়সী মৃত হাতি পড়েছিল। সকাল থেকে স্থানীয় লোকজন মৃত হাতিকে দেখতে ভিড় জমায়। তারা জানায়, খাবারের সন্ধানে মাঝে মধ্যে চাম্বল ইউনিয়নের পাহাড়ি এলাকা থেকে লোকালয়ে বন্য হাতি ঢুকে পড়ে। এসব হাতি মানুষের বসতঘর ও ধানক্ষেতে ব্যাপক তাণ্ডব চালায়। খাদ্যাভাব দেখা দিলে শুষ্ক মৌসুমে বন্য হাতি লোকালয়ে নেমে আসে। হয়তো সংরক্ষিত বনাঞ্চলে অবৈধভাবে লোকালয় গড়ে ওঠা বাসিন্দাদের ধাওয়া খেয়ে পাহাড় থেকে পড়ে এই হাতিটির মৃত্যু হয়েছে।

জলদী বন্যপ্রাণী অভয়ারণ্যের রেঞ্জ কর্মকর্তা ও বাঁশখালী ইকোপার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিসুজ্জামান শেখ বলেন, ‘হাতিটির বয়স ১ থেকে দেড় বছর হতে পারে। পাহাড়ের ঢালু থেকে পড়ে এই বাচ্চা হাতিটির মৃত্যু হয়েছে। হাতিটির শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য ঘটনাস্থলে উপজেলা প্রাণিসম্পদ অফিস থেকে চিকিৎসক টিম গেছে। বিস্তারিত ময়নাতদন্ত রিপোর্টের পর জানা যাবে।’

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print