ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চট্টগ্রামে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রামে স্ত্রী হত্যার দায়ে মো. সামশুল আলম নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। আজ রবিবার (২২ জানুয়ারি) বিকালে চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মীর মো.রহুল আমিন এই রায় দেন। একই রায়ে বর্তমানে পলাতক থাকা এই আসামিকে ৫ হাজার টাকা অর্থদন্ডও দেয়া হয়েছে।

বিভাগীয় বিশেষ জজ আদালতের পিপি অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, দাম্পত্য কলহের জের ধরে ২০০০ সালের ২১ ফেব্রুয়ারি নিজ বাসায় গলায় ওড়না পেঁচিয়ে স্ত্রীকে হত্যা করে সামশুল। এরপর মরদেহ ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রেখে পালিয়ে যায়। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

হত্যাকান্ডের ঘটনায় কোহিনূরের বাবা দারু মিয়া বাদি হয়ে পাঁচলাইশ থানায় একটি মামলা দায়ের করেন। ২০০২ সালের ১০ ফেব্রুয়ারি তদন্ত কর্মকর্তা এস আই নূরুল ইসলাম আকন্দ অভিযোগপত্র দাখিল করেন।

২০০৩ সালের ২১ জানুয়ারি আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। রাষ্ট্রপক্ষ ১৪ জন সাক্ষীর মধ্যে ১০ জনকে আদালতে উপস্থাপন করতে সক্ষম হন।

দন্ডিত সামশুল ব্রাক্ষ্মনবাড়িয়া জেলার নবীনগর ইব্রাহিমপুর গ্রামের মোতাহের মিয়ার ছেলে।

সর্বশেষ

হালিশহরে গ্যাস বিস্ফোরণের ঘটনায় পাঁচজনের মৃত্যু

মিরসরাইয়ে কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

পিলখানা হত্যাকাণ্ড: বিস্ফোরক আইনের মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা

হালিশহরে ঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে নারী-শিশুসহ নয়জন দগ্ধ

প্রথমবার তেজগাঁওয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কোতোয়ালীতে মিছিলের চেষ্টাকালে আওয়ামী লীগের আটজন গ্রেপ্তার

চট্টগ্রাম প্রেস ক্লাব নিয়ে বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদ

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print