ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

কক্সবাজারে ছুরিকাঘাতে যুবক নিহত

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

কক্সবাজারের মহেশখালীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আকতার কামাল (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

সোমবার বেলা ১১টায় ছোট মহেশখালীর সিপাহী পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত কামাল মহেশখালীর সিপাহী পাড়ার কবির আহমদের ছেলে।

মহেশখালী থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, দীর্ঘদিন ধরে ছোট মহেশখালীর সিপাহী পাড়ার আকতার কামাল ও মিজান গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। তারই ধারাবাহিকতায় সকালে দু’গ্রুপের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ লেগে যায়।

এসময় আকতার কামালকে ছুরিকাঘাত করা হয়। তাৎক্ষণিক তাকে মহেশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সর্বশেষ

হালিশহরে গ্যাস বিস্ফোরণের ঘটনায় পাঁচজনের মৃত্যু

মিরসরাইয়ে কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

পিলখানা হত্যাকাণ্ড: বিস্ফোরক আইনের মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা

হালিশহরে ঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে নারী-শিশুসহ নয়জন দগ্ধ

প্রথমবার তেজগাঁওয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কোতোয়ালীতে মিছিলের চেষ্টাকালে আওয়ামী লীগের আটজন গ্রেপ্তার

চট্টগ্রাম প্রেস ক্লাব নিয়ে বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদ

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print