ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

ফের ২০ কোটি টকার ইয়াবা উদ্ধার করলো কোস্টগার্ড

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

উদ্ধার করা ইয়াবা।

একদিনের মাথায় কক্সবাজারের টেকনাফ উপজেলা থেকে আরো ৪ লাখ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেঠে কোস্টগার্ড সদস্যরা। এসব ইয়াবার মূল্য আনুমানিক ২০ কোটি টাকা বলে জানিয়েছে কোস্টগার্ড পূর্বজোন।

আজ রবিবার বিকালে কোস্টগার্ডের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইয়াবা উদ্ধারের এ তথ্য জানানো হয়।

এর আগে শনিবার নাফ নদীতে অভিযান চালিয়ে ২৫ কোটি টাকা মূল্যের ৫ লাখ পিচ ইয়াবা উদ্ধার করেছিল কোস্টগার্ড।

বাংলাদেশ কোস্ট গার্ড পূর্বজোনের স্টাফ অফিসার (গোয়েন্দা) লেঃ কমান্ডার বিএন ওমর ফারুক জানান, আজ রবিবার (১৯ ফেব্রুয়ারি) ভোর রাতে গোপন সংবাদের ভিক্তিতে কোস্টগার্ড সিজি স্টেশান টেকনাফ এর একটি টহল দল স্টেশান কমান্ডর লেঃ কমান্ডার তাসকিন রেজা এর নেতৃত্বে টেকনাফ স্থলবন্দরের উত্তর পার্শ্বে সহিরং খাল সংলগ্ন জংগলে অবস্থান নেয়। এর কিচুক্ষন পরে ঐ এলাকার কয়েকজন ব্যাক্তির চলাচল নজরে আসলে কোস্ট গার্ড দল তাদের ধাওয়া করে। উপায়ন্তর না দেখে লোকগুলো ২ টি বস্তা ফেলে রেখে জংগলের গভীরে পালিয়ে যায়। পরবর্তীতে কোস্ট গার্ড সদস্যরা ঐ বস্তা দুটির ভেতর থেকে চার লক্ষ পিস ইয়াবা জব্দ করে।

জব্দ কৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য টাকা বিশ কোটি। জব্দকৃত ইয়াবা পরবর্তী কার্যক্রমের জন্য মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের নিকট হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ

হালিশহরে গ্যাস বিস্ফোরণের ঘটনায় পাঁচজনের মৃত্যু

মিরসরাইয়ে কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

পিলখানা হত্যাকাণ্ড: বিস্ফোরক আইনের মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা

হালিশহরে ঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে নারী-শিশুসহ নয়জন দগ্ধ

প্রথমবার তেজগাঁওয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কোতোয়ালীতে মিছিলের চেষ্টাকালে আওয়ামী লীগের আটজন গ্রেপ্তার

চট্টগ্রাম প্রেস ক্লাব নিয়ে বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদ

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print