ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সীতাকুণ্ডে শীতলপুর ষ্টীলে বিস্ফোরণ, দুই শ্রমিক অগ্নিদগ্ধ

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

 সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:
.

চট্টগ্রামের সীতাকুণ্ডের শীতলপুর অটো রি-রোলিং মিলে বিস্ফোরণের ঘটনায় দুই শ্রমিক অগ্নিদগ্ধ হয়েছে। গতকাল শনিবার রাত ২টার সময় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

 আহতরা হলেন  মো. লিটন (২০) পিতা নুর মোহাম্মদ ও মোঃ জাহাঙ্গীর (৩৫) উভয়েই শীতলপুর এলাকার স্থানীয় বাসিন্দা বলে জানা গেছে।
অগ্নিদ্বগ্ধ আহত শ্রমিকদের চিকিৎসা চলছে বিএসবি হাসপাতালে।

স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার ৮ নং সোনাইছড়ি ইউনিয়নের বগুলাবাজার অবস্থিত শীতলপুর অটো রি-রোলিং মিলস্ এ (শীতলপুর স্টিল নামে পরিচিত) রাত ২টার সময় শীতলপুর অটো রি রোলিং মিলে হঠাৎ বিকট শব্দে ভাটি বিস্ফোরন হয়।এতে পুরো এলাকা কেঁপে উঠে। মিলে কাজ করার সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে।

এ ঘটনায় দুই শ্রমিক আগুনে দগ্ধ হয়ে গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে ভাটিয়ারী বি এস বি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

এব্যাপারে মিল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে তারা কোন ধরনের বক্তব্য দিতে রাজী হননি।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইফতেখার হাসান ঘটনা সর্ম্পকে বলেন, শীতলপুর রি-রোলিং মিলের মালিকরা আমাদেরকে দুর্ঘটনার বিয়ষটি জানায় নি।

এর আগে ২০১৩ সালের ৮ অক্টোবর এ কারখানার চুল্লি থেকে গলিত লোহা পড়ে তিন শ্রমিক মো. নবীউল (২৬), মো. রুবেল (২৭) এবং মো. তৌহিদ (২৭) এর শ্রমিকের শরীর ঝলসে গিয়েছিল।

সর্বশেষ

হালিশহরে গ্যাস বিস্ফোরণের ঘটনায় পাঁচজনের মৃত্যু

মিরসরাইয়ে কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

পিলখানা হত্যাকাণ্ড: বিস্ফোরক আইনের মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা

হালিশহরে ঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে নারী-শিশুসহ নয়জন দগ্ধ

প্রথমবার তেজগাঁওয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কোতোয়ালীতে মিছিলের চেষ্টাকালে আওয়ামী লীগের আটজন গ্রেপ্তার

চট্টগ্রাম প্রেস ক্লাব নিয়ে বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদ

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print