ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

কমলো ডিজেল ও কেরোসিনের দাম

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় করে দেশের বাজারে ডিজেল ও কেরোসিনের দাম কমিয়েছে সরকার। প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম ৫০ পয়সা কমিয়ে ১০৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৩১ অক্টোবর) জ্বালানি বিভাগ হতে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। নতুন এই দর আগামীকাল শুক্রবার (১ নভেম্বর) থেকে কার্যকর হবে।

এদিকে, অকটেন ও পেট্রোলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। বর্তমানে অকটেন ১২৫ টাকা ও পেট্রোল ১২১ টাকায় বিক্রি হচ্ছে।

এর আগে গত সেপ্টেম্বর জ্বালানি তেলের দাম কমায় সরকার। তখন প্রতি লিটার ডিজেলের দাম ১ টাকা ২৫ পয়সা এবং পেট্রোল ও অকটেনের দাম ৬ টাকা কমানো হয়েছিল। এতে প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম ১০৫ টাকা ৫০ পয়সা, পেট্রোলের দাম ১২৭ টাকা থেকে কমে ১২১ টাকা এবং অকটেনের দাম ১৩১ টাকা থেকে কমে ১২৫ টাকা দাড়িয়েছিল।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print