ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

‘মানসিক অবসাদে’ ক্রিকেট থেকে দুই মাসের ছুটিতে জাহানারা

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

ক্রিকেট থেকে দুই মাসের ছুটি নিয়েছেন জাতীয় মহিলা দলের পেসার জাহানার আলম। ‘মানসিক অবসাদের কারণ দেখিয়ে তিনি ছুটি চেয়েছেন বলে জানা গেছে। বর্তমানে এই ক্রিকেটার অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন।

বিসিবির সূত্র জানিয়েছে, আপাতত ২ মাস জাতীয় দলের হয়ে খেলবেন না জাহানারা। চাইলে তাকে কেন্দ্রীয় চুক্তি থেকেও বাদ দিতে পারে বলে বিসিবিকে এমনটাও জানিয়েছেন এই ক্রিকেটার।

চলতি মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে টাইগ্রেসরা। আগামী ১৯ জানুয়ারি ১ম ম্যাচ মাঠে গড়াবে। এই সিরিজে দলে নেই জাহানার আলম। গত মাসে সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলা তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছিলেন এই পেসার।

লাল-সবুজের জার্সিতে ৫২টি একদিনের ম্যাচ খেলেছেন জাহানার আলম। তার ঝুলিতে রয়েছে ৪৮টি উইকেট। ৮৩ টি-টোয়েন্টি খেলা জাহানারার এই ফরম্যাটে উইকেট সংখ্যা ৬০টি।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print