ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চাটখিলে থানার পুকুরে পড়ে ছিল লুট হওয়া চায়না রাইফেল

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

নোয়াখালীর চাটখিল থানা থেকে লুট হওয়া একটি চায়না রাইফেল উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৩ ডিসম্বের) বিকেল সাড়ে ৪টার দিকে চাটখিল থানার পুকুর থেকে পরিত্যক্ত অবস্থায় রাইফেলটি উদ্ধার করা হয়। এর আগে, গত ৫ আগস্ট চাটখিল থানায় হামলা-অগ্নিসংযোগ করে ওই রাইফেল লুট করা হয়। আগ্নেয়াস্ত্রটি কে বা কারা থানার পুকুরে ফেলে রেখেছে, সে বিষয়ে কোনো তথ্য জানাতে পারেনি পুলিশ।

এসব তথ্য নিশ্চিত করেন চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে চাটখিল থানার পুকুরে থানা থেকে লুট হওয়া অস্ত্র থাকতে পারে। এরপর বৃহস্পতিবার বিকেলে পুলিশ ওই পুকুরের পানিতে নেমে তল্লাশি চালায়। অভিযানে পরিত্যক্ত অবস্থায় একটি চাইনা রাইফেলটি উদ্ধার হয়। পরে সেটি থানায় নিয়ে আসা হয়েছে।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন,গত ৫ আগস্ট থানা ও পুলিশ ফাঁড়ি থেকে বেশ কিছু অস্ত্র দুর্বৃত্তরা লুট করে নিয়ে যায়। এর মধ্যে এখনো ১১টি আগ্নোয়াস্ত্র উদ্ধার করা যায়নি। লুণ্ঠিত অস্ত্রের মধ্যে চাটখিল থানার তিনটি চায়না রাইফেল রয়েছে। উদ্ধারকৃত চায়না রাইফেলটি কাগজ পত্রে মিলিয়ে দেখা হবে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print