ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রাজধানীতে হরতাল চলছে

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে সিপিবি-বাসদ ও গণতান্ত্রিক বাম মোর্চার অর্ধদিবস হরতাল মঙ্গলবার সকাল ৬টা থেকে শুরু হয়েছে।

মঙ্গলবার সকালে ধানমন্ডি, কলাবাগান, লালবাগ ও আজিমপুরসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে নিত্যদিনের মতোই বাস প্রাইভেটকার, মোটরসাইকেল ও রিকশা চলছে যথারীতি।

শুধুমাত্র শাহবাগে প্রগতিশীল ছাত্র ফোরামের ব্যানারে স্বল্প সংখ্যক শিক্ষার্থীকে শাহবাগ মোড়ে ব্যানার হাতে হরতালের পক্ষে স্লোগান দিতে দেখা যায়। অদূরে একদল পুলিশকে আয়েশি ভঙ্গিতে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তবে পেট্রল পাম্পগুলোর অধিকাংশই ছিল বন্ধ। স্কুলগুলোতে ছাত্রছাত্রীর উপস্থিতি তুলনামূলক কম।

শাহবাগের সামনে অনেক যানবাহন ও স্বল্পসংখ্যক হরতালকারী দেখে একজন মধ্যবয়সী বলেন, মানুষের অনুভূতিগুলো কি ভোতা হয়ে গেছে? সরাসরি প্রাত্যাহিক জীবনের সঙ্গে হরতালের বিষয়টি জড়িত থাকার পরও মানুষ মাঠে নামছে না। বামদলের হরতালও শাহবাগ কেন্দ্রিক।

এসএসসি পরীক্ষার্থী ও পরীক্ষার সব কাজ এবং অগ্নি নির্বাপণ ব্যবস্থা, হাসপাতাল-অ্যাম্বুলেন্স, সংবাদপত্র-প্রচারমাধ্যম, জরুরি গ্যাস ও বিদ্যুতের কাজ হরতালের আওতার বাইরে রাখা হয়েছে। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), গণতান্ত্রিক বাম মোর্চা ও গণসংহতি আন্দোলন এই হরতালের ডাক দিয়েছে। দুপুর ১২টা পর্যন্ত এই হরতাল চলবে।

সর্বশেষ

হালিশহরে গ্যাস বিস্ফোরণের ঘটনায় পাঁচজনের মৃত্যু

মিরসরাইয়ে কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

পিলখানা হত্যাকাণ্ড: বিস্ফোরক আইনের মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা

হালিশহরে ঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে নারী-শিশুসহ নয়জন দগ্ধ

প্রথমবার তেজগাঁওয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কোতোয়ালীতে মিছিলের চেষ্টাকালে আওয়ামী লীগের আটজন গ্রেপ্তার

চট্টগ্রাম প্রেস ক্লাব নিয়ে বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদ

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print