ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চট্টগ্রামে হঠাৎ পরিবহন ধর্মঘটে দুর্ভোগে হাজারো মানুষ

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে হাটহাজারীর বড়দীঘি পাড় এলাকায় যান চলাচলে বাধা দিচ্ছে পরিবহন শ্রমিকরা। ছবি- সিফাত

চট্টগ্রামে পূর্ব কোন ঘোষণা ছাড়াই হঠাৎ করে যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে পরিবহন শ্রমিকরা। মহানগরী এবং জেলায় আজ মঙ্গলবার সকাল থেকে হঠাৎ করে যানবাহন চলাচনা না করা এবং বিভিন্ন স্থানে যান চলাচলে বাধা দিয়ে অঘোষিত ভাবে ধর্মঘট পালন করছে পরিবহন শ্রমিকরা।

জানাগেছে, সড়ক দুর্ঘটনায় মিশুক মনির ও তারেক মাসুদসহ ৫ জন নিহতের মামলায় বাস চালক জামির হোসেনের যাবজ্জীবন ও ট্রাক চালক মীর হোসেন মিরুর মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদে আজ মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) ভোর থেকে শুরু হয় দেশব্যাপী অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু করে শ্রমিকরা।

যানবাহন শূন্য নাজির হাট এলাকা।

এতে করে চরম দুর্ভোগে পড়েছেন হাজার হাজার মানুষ। সকালে অফিসের উদ্দ্যেশে এবং স্কুল কলেজে যেতে ঘর থেকে বেরিয়ে এ পরিস্থিতির মুখোমুখি হয়ে সড়কে দুর্ভোগ পোহাচ্ছেন সাধারণ মানুষ। জানাগেছে, মহানগরীর পাহাড়তলী, অলঙ্কার, সিটি গেইট, পতেঙ্গা, কাটগড়, বহদ্দার হাট, জেলার হাটহাজারী, নাজিরহাট, ফটিকছড়ি, সাতকানিয়া লোহাগাড়াসহ পুরো চট্টগ্রামে পরিবহন

নগরীর পতেঙ্গা।

বিভিন্ন উপজেলা থেকে প্রতিনিধিরা জানিয়েছেন, ধর্মঘটের কারণে দুর্ভেোগের কথা জানিয়েছেন।

ঢাকা-চট্টগ্রাম মহা সড়কের মিরসরাইও পরিবহণ ধর্মঘট চলছে। পরিবহন শ্রমিকদের ডাকা এ ধর্মঘটের কারণে যানবাহন সংকটে দেশের অন্যান্য বিভাগ-জেলা-উপজেলার মতো প্রায় অচল হয়ে পড়েছে মিরসরাইও।

নগরীর কাটগড় এলাকার বাসিন্দা দিলশাদ দিয়া জানান, সকাল সাড়ে ৯টা অফিসে যাওয়ার জন্য বাসা থেকে বেরিয়ে গাড়ির জন্য এক ঘন্টা যাবত অপেক্ষা করছি রাস্তায়। শ্রমিকরা কোন বাস টেম্পু সিএনজি চলতে দিচ্ছে না। শত শত মানুষ গাড়ির জন্য অপেক্ষা করছে। তবে সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ এসে যানবাহন চলাচলে বাধাদানকারীদের ধাওয়া দিয়ে এলাকা ছাড় করায়। কিছু কিছু গাড়ি চলাচল শুরু করেছে।

আন্ত:জেলা বাস মালিক সমিতি চট্টগ্রামের সাধারণ সম্পাদক কফিল উদ্দিন চৌধুরী পাঠক ডট নিউজকে জানান, এবজন চালককে দণ্ড দেয়ার প্রতিবাদে গতকাল রাতে শ্রমিকরা কর্মবিরতি পালনের সিদ্ধান্ত নিয়েছে। তাই বাস চলাচল বন্ধ রয়েছে।

সর্বশেষ

হালিশহরে গ্যাস বিস্ফোরণের ঘটনায় পাঁচজনের মৃত্যু

মিরসরাইয়ে কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

পিলখানা হত্যাকাণ্ড: বিস্ফোরক আইনের মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা

হালিশহরে ঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে নারী-শিশুসহ নয়জন দগ্ধ

প্রথমবার তেজগাঁওয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কোতোয়ালীতে মিছিলের চেষ্টাকালে আওয়ামী লীগের আটজন গ্রেপ্তার

চট্টগ্রাম প্রেস ক্লাব নিয়ে বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদ

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print