ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সৌদি আরব সড়ক দূর্ঘটনায় বাংলাদেশী নিহত ২, আহত ২

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

FB_IMG_1469360281807
সৌদিতে ইয়ানবু রোডে দুর্ঘটনায় বাংলাদেশীদের প্রাইভেটকার।

মোহাম্মদ আলী রাশেদ, মদিনা থেকে:
সৌদিতে ইয়ানবু রোডে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো দুই বাংলাদেশি আহত হয়েছেন।

আমিনের চাচাত ভাই মোহাম্মদ আলী জানায়, শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় সৌদি আরবের ইয়াম্বু শহর থেকে জেদ্দায় আসার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজনের বাড়িই চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায়। তারা হলেন- আমিনুল ইসলাম আমিন (৪২)  পিতা,মৃত অাব্দুল হালেক,, গ্রাম,মাদার্শা ৯নংওয়ার্ড়,  জামাল উদ্দিন সিকদার বাড়ি। তিনি ২২ বছর প্রবাসে আছেন। তার জেদ্দায় ইলেকট্রনিক দোকান রয়েছে বলে তার চাচাতো ভাই মোহাম্মদ আলী জানান।

13770350_668754663273265_5715657982319983748_n
সৌদিতে দুর্ঘটনায় কবলিত প্রবাসী বাঙ্গালীদের গাড়ি।

অপরজন হল  মাহমুদুল হক (৪৫) বাড়ি সাতকানিয়া। আহতদের একজন বরিশালের রেজাউল। অপরজন নারায়ণগঞ্জের আক্তার। তাদের জেদ্দার স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তারা আশঙ্কামুক্ত বলে জানা গেছে।

নিহত আমিন ও মাহমুদুল হক ব্যবসায়ী কাজে ইয়াম্বু গিয়েছিলেন। আমিনের পরিবার জেদ্দায় রয়েছেন। কিছুদিন আগে তারা ভিজিট ভিসায় জেদ্দায় আসেন। আমিন গত ২ জুলাই সপরিবারে ওমরাহ পালন করেন।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print