ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চট্টগ্রামে যুবদল মিছিলে পুলিশের সাথে হাতাহাতি

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

JUBODAL-1
নাসিমন ভবনের সামনে সমাবেশ শেষে মিছিল নিয়ে বের হওয়ার সময় পুলিশী বাধার মুখে পড়ে নগর যুবদল।

চট্টগ্রাম মহানগর যুবদলের মিছিলের পুলিশ বাধা দিয়েছে। ফলে দলীয় কার্যালয়ে সমাবেশ করতে পারলেও মিছিল নিয়ে রাস্তায় বের হতে পারেনি নেতা কর্মীরা।  এসময় পুলিশের সাথে হাতাহাতির ঘটনা ঘটে।

বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সাজার প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সোমবার দুপুরে চট্টগ্রাম মহানগর যুবদলের সমাবেশ অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম মহানগর যুবদলের সিনিয়র যুগ্ন সম্পাদক মোঃ শাহেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে যুবদল নেতৃবৃন্দ বলেন, তারেক রহমানের রায় বিচার বিভাগের নয়, এই রায় আওয়ামী লীগ সরকারের। এই রায় এদেশের যুবসমাজ মেনে নিবে না। এই রায় বাতিলের বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলন অব্যাহত থাকবে। গণআন্দোলনের মুখে সরকার এই রায় বাতিল করতে বাধ্য হবে। এদেশের যুব সমাজের অংহকার তারেক রহমান আওয়ামী লীগ এর ষড়যন্ত্রের শিকার। তারেক রহমানের রাজনৈতিক দুরদর্শিতার কারণে আওয়ামী লীগ সরকারের রোষানলে পড়েছে। রাজনৈতিক কারণেই তারেক রহমানের এই সাজা। অবিলম্বে তারেকের রায় বাতিল না করলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

JUBODAL-02
তারেক রহমানের বিরুদ্ধে সাজার প্রতিবাদে সোমবার কেন্দ্র ঘোষিত কর্মসূচি উপলক্ষে সমাবেশ করেছে নগর যুবদল।

 সমাবেশে বক্তব্য রাখেন চান্দগাঁও থানা যুবদলের আহ্বায়ক জাফর আহমদ, নগর যুবদল নেতা এম.এ. মনসুর, এম.এ. শাকি, এমদাদুল হক বাদশা, মানিক চৌধুরী, হাজী আবুল বশর, ম হামিদ, মোস্তাকিম মাহমুদ, সেলিম উদ্দিন রাসেল, রাশেদুল হাসান লেবু, কামাল পাশা, জসিম উদ্দিন সাগর, মো: ইয়াছিন, জাফর আহমদ খোকন, রফিকুল ইসলাম শিপন, মহিউদ্দিন মুকুল, মো: সালাউদ্দিন, কোরবান আলী, বখতিয়ার, মো: হামিদ, ইলিয়াছ হাসান মঞ্জু, জিল্লুর রহমান জুয়েল, আহসানুজ্জামান, আতিকুর রহমান, হামিদুল হক চৌধুরী, সুফি জেকি, সুভ্রত সেন, মোঃ আসাদ, সিরাজ সিকদার, আলী আকবর, মো: ইব্রাহিম, দেলোয়ার হোসেন, ওবায়দুল হক, মো: আমিন, মো: বাদশা, মো: জানু, আবু কায়সার, মোঃ মানিক, মো: শাহ আলম, মোঃ সোলায়মান, সাইদুল ইসলাম, কমল জ্যোতি বড়–য়া, ইসমাইল হোসেন লেদু, মোঃ সেলিম, নাসিম চৌধুরী, মোঃ কামাল, মোঃ সোহেল, মোঃ মিজান, মোঃ বাবু, মোঃ সজিব, মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ কামাল, মোঃ আইয়াজ, মোঃ পারভেজ প্রমুখ।

সমাবেশ শেষে যুবদল নেতা মোঃ শাহেদের নেতৃত্বে নেতা কর্মীরা মিছিল নিয়ে রাস্তায় বের হওয়ার সময় নাসিমন ভবনের গেইটের সামনে পুলিশ বাধা দেন। ফলে সেখানে আবারও সংক্ষিপ্ত বক্তব্য শেষে কর্মসূচি শেষ হয়।

সর্বশেষ

চট্টগ্রাম নগরীতে ৩৩০ সন্ত্রাসীর প্রবেশ-অবস্থান নিষিদ্ধ ঘোষণা

ষড়যন্ত্র করে বিএনপিকে দমন করা যাবে না: তারেক রহমান

বোয়ালখালীতে অস্ত্রসহ আপন দুই ভাই গ্রেফতার

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী নিহত

দক্ষিণ হালিশহর বিএনপি নেতা সাইফুর রহমান এর বহিস্কারাদেশ প্রত্যাহার

জুলাই-আগস্ট আন্দোলনে অংশগ্রহণকারীদের দায়মুক্তির অধ্যাদেশ

শ্বশুর বাড়ীর অত্যাচার সইতে না পেরে সন্তান নিয়ে গৃহবধূর খালে ঝাপ,শিশুর মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print