ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

৫ দিনের সফরে ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাণিজ্যদূত রুশনারা এখন ঢাকায়

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক কীভাবে আরো জোরদার করা যায় তা নিয়ে আলোচনা করতে পাঁচ দিনের সফরে শনিবার সন্ধ্যায় ঢাকায় পৌঁছেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাংলাদেশবিষয়ক বাণিজ্যদূত এমপি রুশনারা আলী।

বিষয়টি নিশ্চিত করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা ইউএনবিকে বলেন, তার আনুষ্ঠানিক সফর শুরু হবে রবিবার থেকে।

রুশনারা আলীর নেতৃত্বে যুক্তরাজ্যের রেল কোম্পানিগুলোর একটি বাণিজ্যিক প্রতিনিধিদল গত বছরের সেপ্টেম্বরে বাংলাদেশ সফর করেছিল।

যুক্তরাজ্যের মূল বাজার হিসেবে চিহ্নিত দেশগুলোর সাথে দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক গড়তে এবং অর্থনৈতিক অগ্রগতিতে সাহায্য করতে ২০১২ সালে বাণিজ্যদূতের কর্মসূচি চালু করা হয়।

কর্মকর্তারা জানান, বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার দ্বিমুখী বাণিজ্য ২৩০ কোটি পাউন্ডে দাঁড়িয়েছে। সেই সাথে বাংলাদেশে সবচেয়ে বড় বৈদেশিক বিনিয়োগকারী দেশ হলো যুক্তরাজ্য।

শতাধিক ব্রিটিশ কোম্পানি ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে রেল, ব্যাংকিং, জ্বালানি, অবকাঠামো, পরামর্শ ও শিক্ষার মতো খাতে কার্যক্রম চালাচ্ছে। অন্যদিকে, বাংলাদেশ থেকে রপ্তানির তৃতীয় সর্বোচ্চ গন্তব্য দেশ হলো যুক্তরাজ্য।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print