ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চবিতে ছাত্রলীগের দুই নেতাকর্মী গ্রেফতার

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

রাকিব হোসাইন।

চবি প্রতিনিধিঃ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রলীগের সাবেক নেতা ও কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য মো. রাকিব হোসাইনসহ দুইজিনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ ৩০ জুলাই (সোমবার) রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ক্লাবের পেছন থেকে তাকে গ্রেফতার করে হাটহাজারী থানা পুলিশ।

গ্রেফতারকৃত অপরজন হলেন চবি ছাত্রলীগ কর্মী আইএমএল বিভাগের (১৪-১৫) সেশনের মোঃ শফিক। সে সিএফসি গ্রুপের ছাত্রলীগ কর্মী।

আটকের বিষয়টি হাটহাজারী সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আব্দুল্লাহ আল মাসুম পাঠক ডট নিউজকে আাটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘রাকিব হোসাইনসহকে ২জনকে আটক করা হয়েছে। এখনও একটি অভিযান চলছে। পরে বিস্তারিত জানানো হবে।’ তবে কোন মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

ছাত্রলীগ সুত্রে জানাগেছে, ক্যাম্পাস রাজনীতিতে রাকিব হোসাইন আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী।  সম্প্রীতি ছাত্রলীগের এই নেতা রাজনৈতিক গ্রুপ পরিবর্তন করে নগর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের গ্রুপে যোগ দিয়েছেন বলে গুঞ্জন উঠেছে।  তিনি নিয়মিত মেয়র নাছিরের সাথে যোগাযোগ রাখছেন বলে নিশ্চিত করেছেন একই নেতার অনুসারী নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ছাত্রলীগ নেতা।

রাকিবের বিরুদ্ধে হাটহাজারী মডেল থানায় একটি অস্ত্র মামলা ও একটি ডাকাতি মামলা রয়েছে।

গত বছরের ২১ মে বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেট এলাকা থেকে ওই ডাকাতি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছিল। এরপর তিনি আদালত থেকে জামিনে বের হয়ে আসেন।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print