ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

ভীমরুলের কামড়ে ৩ বোনের মৃত্যু, মা অসুস্থ

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

16467
ছবি: প্রতিকী।

দিনাজপুরের বীরগঞ্জে ভীমরুলের কামড়ে ৩ বোনের মৃত্যু হয়েছে। রবিবার সকালে চিকিৎধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

মৃত শিশুরা হলো-দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার আরাজী লস্করপুর গ্রামের ইসলাম মিয়ার কন্যা হাদিসা (৭), ফারজানা (৪) ও মীম (৯ মাস)।

ভিমরুলের কামড়ে আহত হয়েছেন তাদের মা তানজিনা বেগম (৩২) ও প্রতিবেশী রহিমা খাতুন (৫০)।

স্থানীয় স্কুল শিক্ষক রমজান আলী জানান, শনিবার বিকেলে প্রচণ্ড গরমের কারণে পাশ্ববর্তী বাঁশ ঝাড়ের নিচে বসেছিলো ৩ বোন। এসময় প্রচণ্ড বাতাসে বাঁশ ঝাড় থেকে একটি ভীমরুলের চাক তাদের গায়ের উপর পড়ে। এক ঝাঁক ভীমরুল তাদের কামড় দেয়। শিশুদের চিকিৎকারে তাদের মা তানজিনা বেগম ও প্রতিবেশী রহিমা খাতুন তাদের উদ্ধার করতে আসেন। এ সময় তারাও ভিমুরুলের কামড়ের শিকার হন।

তাদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। এরপর মা তানজিনা বেগম ও মীমকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

রবিবার সকালে ঠাকুরগাঁও আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাদিসা ও ফারজানার মৃত্যু হয়। অন্যদিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎধীন অবস্থায় মীমের মৃত্যু হয়।

বীরগঞ্জ উপজেলার ১নং শিবরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনক চন্দ্র অধিকারী এ তথ্য নিশ্চিত করেছেন।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print