ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

শনিবার দৃশ্যমান হচ্ছে পদ্মা সেতুর দুই কিলোমিটার

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

পদ্মা সেতুর ১৩তম স্প্যান ১৫ নম্বর খুঁটির সামনে এনে প্রস্তুত রাখা হয়েছে। এটি শনিবার বসছে। শুক্রবার সকাল ১০টা ২০ মিনিটে কুমারভোগের কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে রওনা হয় স্প্যানটি। সোয়া ১১টার দিকে ১৫ নম্বর খুঁটির কাছে আসে।

পদ্মাসেতুর দায়িত্বশীল প্রকৌশলী হুমায়ুন কবির জানান, অ্যাংকরিং করার পর দেখা গেছে, বাকী যে সময় রয়েছে এতে বসানোর পর পুরো কাজ শেষ করা সম্ভব নয়। তাই শনিবার সকালে এটি খুঁটির ওপর স্থাপন করা হবে। আবহাওয়াসহ নানা কারণে সকালে এটি জেডি থেকে রওনা হতে কিছুটা বিলম্ব হয়। সব ঠিকঠাক থাকলে শনিবার বসছে। এই স্প্যানটি স্থাপন হলে পদ্মা সেতু দৃশ্যমান হবে প্রায় দুই কিলোমিটার।

আরো পড়ুন: আগামী ৩০ মে শপথ নিতে পারেন মোদি

‘৩বি’ নামের স্প্যানটি মাওয়া প্রান্তে ১৪ ও ১৫ নম্বর পিলারে বসানোর হচ্ছে। ধূসর রংয়ের ১৫০ মিটার দৈর্ঘ্যের ও তিন হাজার ১৪০ টন ওজনের স্প্যানটি ‘তিয়ান ই’ ক্রেন বহন করে নিয়ে আসে।

এর আগে ২০ মে বসানোর কথা থাকলেও পদ্মায় নাব্যতা সংকট আর লিফটিং ক্রেনের স্বল্পতার কারণে সেটা সম্ভব হয়নি। স্প্যানবহনকারী ক্রেনের রুটে পদ্মায় নাব্যতা-সংকট রয়েছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print