ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

পারিবারিক কলহে আত্মগোপনে চলে যান বৈরাগী

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

1474278385
অভিনেতা-পরিচালক ফখরুল হাসান বৈরাগী।

রাজধানীর কলাবাগান থানায় হাজির হয়ে সোমবার দুপুরে অভিনেতা-পরিচালক ফখরুল হাসান বৈরাগী জানান, পারিবারিক কলহের বাড়ি ছেড়েছিলেন। তিনি আরো জানান, এই কয়েকদিন এক আত্মীয়ের বাসায় ছিলেন।

এদিকে বৈরাগীর স্ত্রী রাজিয়া জামান বলেন, ‘আমি এই মাত্র খবর পেলাম তার খোঁজ মিলেছে। থানার উদ্দেশ্যে যাচ্ছি তার সঙ্গে দেখা করতে।’

‘শুনছি তার অন্য পরিবার আছে। ৩০ বছর ধরে একসঙ্গে আছি। জানা ছিল না এমন কিছুই।’ এ কথা বলতে বলতে কেঁদে ফেলেন তিনি।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) জনসংযোগ শাখার উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান বলেন, ‘কলাবাগান থানায় উপস্থিত হওয়ার পর সেখান থেকে ফখরুল হাসান বৈরাগী ডিএমপিতে আসেন। তিনি আমাকে জানিয়েছেন, পারিবারিক কলহের জেরে বাড়ি ছেড়েছিলেন।’

এর আগে শনিবার রাজিয়া হাসান জানান, ৭ আগস্ট থেকে বৈরাগীর খোঁজ পাওয়া যাচ্ছে না।

বৈরাগীর ছেলে সামন্ত হাসান ইসা শুক্রবার ফেসবুক পোস্টে জানান, ৭ আগস্ট তাকে কলেজে নামিয়ে দিয়ে বাবা আর বাসায় ফেরেননি। তার খোঁজ পেতে সবার সহযোগিতা চান ইসা।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print