ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

সাবেক সেনা সদস্যকে জবাই করে হত্যা

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

gaibandha-28-101
নিহত সাবেক এক সেনা সদস্য মো. আবদুর সবুর প্রামাণিক।

গাইবান্ধা জেলার সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাটে মো. আবদুর সবুর প্রামাণিক (৪৭) নামে সাবেক এক সেনা সদস্যকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে তার লাশ উদ্ধার করা হয়।

আবদুর সবুর প্রামাণিক সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের মাওয়াগাড়ি গ্রামের  মো. গোলজার রহমান প্রামাণিকের ছেলে। সবুর প্রামাণিক বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সৈনিক ছিলেন।

সাদুল্যাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রণি কুমার দাস জানান, শনিবার সকালে মাওয়াগাড়ী গ্রামের নিজ বাড়ি সামনের ফাঁকা জায়গার একটি গাছের বাগানে সবুর প্রামাণিকের গলাকাটা লাশ পড়ে থাকতে দেখতে পান স্থানীয়রা। পরে স্থানীয়দের কাছে খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহতের গলায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। এ ছাড়া তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।

সবুর প্রামাণিকের পারিবারিক সূত্রে জানা যায়, তিনি প্রতিদিনের মতো শুক্রবার বিকেলে বাজার করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। এরপর গভীর রাতেও তিনি বাড়ি ফিরে না আসায় অনেক খোঁজাখুঁজি করা হয়। পরে শনিবার সকালে তার লাশ দেখতে পায় স্থানীয়রা।

সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরহাদ ইমরুল কায়েস বিষয়টি নিশ্চিত করে জানান, হত্যাকাণ্ডের বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে। এ ছাড়া হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও তাদের গ্রেফতারে চেষ্টা চলছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে সাদুল্যাপুর থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে। লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সর্বশেষ

যাকাতের সুষম বন্টনের মাধ্যমে দারিদ্রতা দূর করা সম্ভব

বিভিন্ন মাজার জেয়ারতের মধ্য দিয়ে আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরু করেছেন আসলাম চৌধুরী

কাংঙ্খিত উন্নয়নের জন্য দাঁড়িপাল্লার বিকল্প নেই : মুহাম্মদ নজরুল ইসলাম

সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে প্রথম নির্বাচনি জনসভায় বক্তব্য রাখছেন তারেক রহমান

রাঙ্গুনিয়ায় ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি বেলাল গ্রেপ্তার

মায়ের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে প্রার্থীতা প্রত্যাহার, অপপ্রচারের বিরুদ্ধে মুখ খুললেন মুফতি ইমরান

তারেক রহমানের জনসভা হবে গণমানুষের মিলনমেলা : আবু সুফিয়ান

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print