ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

নগ্ন হয়ে সিংহের খাঁচায় ঝাঁপ দিয়ে যুবকের আত্মহত্যা

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

নগ্ন হয়ে সিংহের খাঁচায় ঝাঁপ, অতঃপর…

চিলির একটি চিড়িয়াখানায় এক যুবক নগ্ন অবস্থায় সিংহের খাঁচায় ঝাঁপ দেন। এরপর যা হওয়ার তাই হলো। প্রথমে খাঁচায় থাকা সিংহগুলো তাকে নিয়ে খেলা করল। মুহূর্তের মধ্যে হিংস্র রূপ ধারণ করে সিংহগুলো। ক্ষত-বিক্ষত ওই যুবককে গুরুতর আহতাবস্থায় হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়। এ ঘটনায় দুটি সিংহকেও প্রাণ দিতে হয়েছে।

ব্রিটেনের ডেইলি মেইলের খবরে বলা হয়, শনিবার (২১ মে) ফ্রানকো লুইজ ফেরাডে রোমান (২০) নামের ওই যুবক প্রাচীর ভেঙে সিংহের খাঁচায় প্রবেশ করে। আর হাতের নাগালে এমন শিকার পেয়ে সিংহটিও আক্রমণ করতে মোটেও ভুল করেনি। এতে মারাত্মকভাবে আহত হন ওই যুবক। গুরুতর আহতাবস্থায় তাকে হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়।

দর্শনার্থীদের চোখের সামনেই রোমান সিংহের খাঁচায় ঝাঁপ দিলে সবাই আতঙ্কিত হয়ে পড়েন। ঝাঁপ দেওয়ার আগে নিজের জামা কাপড় খুলে নেন তিনি।

সিংহের খাঁচায় থাকা সিংহগুলো এক পর্যায়ে তাকে নিয়ে খেলতে শুরু করে। হামলার একটা পর্যায়ে চিড়িয়াখানার রক্ষীরা তাকে বাঁচাতে সিংহগুলোকে গুলি করতে বাধ্য হয়। এতে দুটি সিংহ প্রাণ মারা যায়।

মেট্রোপলিটন পার্ক পরিচালক মাওরিকো ফাব্রি নিশ্চিত করেন, রোমান মারা যাওয়ার আগে তার কাপড়ে সুইসাইড নোট লিখে গিয়েছিলেন।

চিড়িয়াখানার পরিচালক আলেজান্দ্রা মন্তালিভ ডেইলি মেইলকে বলেন, ‘আমরা মনে করি লোকটি দর্শনার্থী হিসেবেই টিকিট কেটে চিড়িয়াখানায় ঢুকেছিল। তাকে বাঁচাতে এত দ্রুত সময়ের মধ্যে সিংহগুলোকে ঘুমের ইনজেকশন পুশের সময় ছিল না। তাই গুলি করা হয়। দুটি সিংহের মৃত্যুর জন্য চিড়িয়াখানা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।’

তিনি বলেন, ‘ওই যুবক খাঁচায় ঝাঁপ দিয়েই সিংহগুলোর দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছিল।’

একজন প্রত্যক্ষদর্শী জানান, লোকটিকে প্রথমে সিংহগুলো আক্রমণ করেনি। প্রথমে খেলতে থাকে। তারপর হঠাৎ করেই আক্রমণ করে।

সুত্র: ইন্টারনেট

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print