ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

পতেঙ্গায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি জুট গোডাউনসহ ১০ বসত ঘর পুড়ে ছাই

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

15152897_1840631999506031_100719073_o
পুড়ছে পতেঙ্গার চরপাড়ার বস্তি ও জুটের গোডাউন। ছবি: আল-আমিন সিকদার।

চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানাস্থ চরপাড়ায় শুক্রবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে গার্মেন্টসের জুটের দুটি গোডাউনসহ অন্তত ১০টি বসতঘর পুড়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিসের ৭টা গাড়ি সাড়ে ৪ ঘন্টা চেষ্টার পর রাত ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে এনেছে।

তবে এতে কোনরকম হতাহতের ঘটনা না ঘটলেও আর্থিক ক্ষয়ক্ষতির পরিমাণ ব্যাপক।

ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মো. জসিম উদ্দিন অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, পতেঙ্গার চর পাড়ায়  রাত ৭টা ২০ মিনিটে আগুন লাগার খবর পেয়ে আগ্রাবাদ, ইপিজেড, নন্দনকানন স্টেশন থেকে ৩টি ইউনিটের ৭ গাড়ি ঘটনাস্থলে গিয়ে কয়েক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণ করেছে।

প্রায় ৪ ঘন্টার আগুনে ২টি গামেন্টসের জুটের গোডাউন এবং এর সাথে লাগানো শ্রমিকদের বসতঘর পুড়ে যায়। আগুনের ক্ষয়ক্ষতি এবং আগুন লাগার কারণ নির্ণয় করা তাৎক্ষনিক সম্ভব হয়নি।

পাঠক.নিউজের বন্দর পতেঙ্গা প্রতিনিধি আল-আমিন সিকদার ঘটনাস্থলে ক্ষতিগ্রস্থ্য লোকজনের সাথে কথা বলে জানায়, সন্ধ্যা ৭ টা নাগাদ জনৈক শাহাবুদ্দিনের জুট গোডাউন থেকে অগ্নিকাণ্ডের সুত্রপাত হলে কিছু বুঝে উঠার আগেই দাউ দাউ করে জ্বলতে থাকে। যা ১০ মিনিটের মধ্যেই ছড়িয়ে পরে পার্শ্ববর্তী বস্তিতে।

প্রথম দিকে স্থানীয়রা পার্শবর্তি পুকুর থেকে পানি নিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। কিছুক্ষণের মধ্যেই ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনের চেষ্টা চালায়।

15152388_1840600382842526_727694640_o
ছবি: আল আমিন সিকদার।

পাশের বস্তির বাসিন্দা হাসিনা বেগম জানায়, তখন ছেলে মেয়েদের নিয়ে ঘরে বসে টিভি দেখছিলাম, হঠাৎ করে বাইরে আগুন আগুন শব্দ শুনতে পেয়ে বেরিয়ে দেখি দাও দাও করে আগুন জলছে। এরপর ছেলে মেয়েদের নিয়ে ঘর থেকে বের হতেই দেখি আগুন আমার বস্তির দিকে।

 প্রায় ৫ ঘন্টার আগুনে ১০ পরিবার সব হারিয়ে সর্বশান্ত হয়ে গেছে। স্বল্প আয়ের এসব বস্তির লোকজন নিজেদের পরনের কাপড় ছাড়া আর কিছুই রক্ষা করতে পারেনি।

পুড়ে যাওয়া জুট গুদামের মালিক সাহাবুদ্দিন জানান, দুটি গুদামে তার বিপুল পরিমাণ পরিত্যাক্ত জুট ছিল। এসবসহ আশেপাশের ১০টি বসতঘর পুড়ে অন্তত ২০ থেকে ২২ লাখ টাকার ক্ষতি হয়েছে।

সর্বশেষ

চট্টগ্রাম নগরীতে ৩৩০ সন্ত্রাসীর প্রবেশ-অবস্থান নিষিদ্ধ ঘোষণা

ষড়যন্ত্র করে বিএনপিকে দমন করা যাবে না: তারেক রহমান

বোয়ালখালীতে অস্ত্রসহ আপন দুই ভাই গ্রেফতার

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী নিহত

দক্ষিণ হালিশহর বিএনপি নেতা সাইফুর রহমান এর বহিস্কারাদেশ প্রত্যাহার

জুলাই-আগস্ট আন্দোলনে অংশগ্রহণকারীদের দায়মুক্তির অধ্যাদেশ

শ্বশুর বাড়ীর অত্যাচার সইতে না পেরে সন্তান নিয়ে গৃহবধূর খালে ঝাপ,শিশুর মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print