ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

মুরাদপুরে ধানের শীষের প্রচারকালে গাড়ী ও মাইক ভাঙচুর

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

ফাইল ছবি।

বিএনপির মেয়র প্রার্থী ডা: শাহাদাত হোসেনের নির্বাচনী প্রচারণাকালে ফের গাড়ী ও মাইক ভাঙচুর করেছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা। আজ শনিবার (২৩জানুয়ারী) সন্ধ্যা ৭টায় নগরীর পাচঁলাইশ থানার মুরাদপুর মোহাম্মদপুর মাজারের সামনে এ হামলা চালায় বলে মেয়র প্রার্থী ড: শাহাদাত হোসেনের মিডিয়া সেলের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে সিএনজি অটো চালকসহ ৩জন আহত হয়েছে। আহত প্রচারকর্মীরা হলেন-মো. এনামুল হক ও মো. মুজাহিদ।

আহত কর্মীরা জানায়, ধানের শীষের প্রচারকালে সন্ধ্যা ৭টার দিকে মুরাপুর মোহাম্মদপুর এলাকা অতিক্রমকালে হঠাৎ ৮/১০ জন সন্ত্রাসী আমাদের সিএনজি টেক্সী দাড় করিয়ে লাঠিসোটা দিয়ে এলোপাতাড়ি মারধর করে এবং চালককে সিএনজি থেকে নামিয়ে সিএনজি ও মাইক ভাঙচুর করেছে। পরে তারা মাইক ছিনিয়ে নিয়ে যায়। এ ব্যাপারে পাঁচলাইশ থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print