ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

অস্ত্র হারিয়ে বরখাস্ত হলেন আকবরশাহ থানার এস আই জাফর

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

ছবি: প্রতিকী
ছবি: প্রতিকী

সরকারি পিস্তল খোয়া যাওয়ার ঘটনায় চট্টগ্রাম মহানগর পুলিশের এক উপ পরিদর্শক (এসআই)কে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বরখাস্ত হওয়া এসআই জাফর আহমেদ নগরীর আকবর শাহ থানায় কর্মরত রয়েছেন।

বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টার মধ্যে থানার পাশে একটি ভাড়া বাসা থেকে তার ১৬ রাউন্ড গুলিসহ অস্ত্রটি (পিস্তল) খোয়া যায়।

এ ঘটনায় বরখাস্ত হওয়া এসআই জাফর আহমেদ বাদী হয়ে রাতেই আকবর শাহ থানায় একটি মামলা করেন। এর পর তাকে সিএমপি কর্তৃপক্ষ বরখাস্ত করেন বলে জানান আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সজিব কুমার দাস।

তিনি বলেন, অস্ত্র-গুলি খোয়া যাওয়ার ঘটনায় জাফরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ব্যাপারে মামলার দায়ের করার পর তদন্ত চলছে।

ঘটনার ব্যাপারে এসআই জাফর আহমেদ পাঠক ডট নিউজকে বলেন, ‘থানার পাশে একটি ভাড়া বাসায় থাকি। বাসায় আরেকজন পুলিশ সদস্য থাকেন।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বাসায় অস্ত্র-গুলি রেখে থানায় অন্য কাজ সারতে এসেছিলাম। দুপুর ১২টার দিকে বাসায় গিয়ে দেখি অস্ত্র-গুলি নেই। কে বা কারা নিয়েছে বলতে পারছি না।

 

সর্বশেষ

হালিশহরে গ্যাস বিস্ফোরণের ঘটনায় পাঁচজনের মৃত্যু

মিরসরাইয়ে কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

পিলখানা হত্যাকাণ্ড: বিস্ফোরক আইনের মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা

হালিশহরে ঘরে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে নারী-শিশুসহ নয়জন দগ্ধ

প্রথমবার তেজগাঁওয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কোতোয়ালীতে মিছিলের চেষ্টাকালে আওয়ামী লীগের আটজন গ্রেপ্তার

চট্টগ্রাম প্রেস ক্লাব নিয়ে বিভ্রান্তিকর বক্তব্যের প্রতিবাদ

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print