ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

বায়োজিদের নিজ বাসা থেকে শিশুর মরদেহ উদ্ধার

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানার একটি বাড়ি থেকে ইব্রাহীম হোসেন রাফাত (৯) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২২ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে বায়েজিদ থানার শেরে বাংলা টাওয়ারের পাশে একটি বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ মরদেহটি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

শিশু ইব্রাহীম হোসেন রাফাত ওই এলাকার জাকির হোসেনের ছেলে। তবে পুলিশ তার মৃত্যুর কারণ জানাতে পারেনি। তবে পুলিশ বলছে, শিশুটির গলায় গামছা প্যাঁচানো অবস্থায় ছিল এবং কক্ষটি ভিতর থেকে আটকানো ছিল।
পরিবারের দাবী সাবানের গুড়া খেয়ে শিশুটি মারা গেছে।

বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস জাহান জানান, নিহত শিশুর বাবা মা দুইজন চাকরিজীবী।বাবা গাড়িচালক, মা গার্মেন্টসকর্মী। ওই দিন তাঁর মা চাকরি শেষে বাসায় ঢুকলে শিশু রাহাতকে অচেতন অবস্থায় ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখেন। পরে পরিবারের লোকজন তাকে হাসপাতালে নিয়ে যায়।

চমেক ফাঁড়িতে দায়িত্বে থাকা পাঁচলাইশ থানার ওসি (তদন্ত) সাদেকুর রহমান জানান, হাসপাতালে নিয়ে আসা ব্যক্তির ভাষ্য অনুযায়ী, বাসার শয়নকক্ষে শিশুটির গলায় গামছা প্যাঁচানো অবস্থায় ছিল এবং কক্ষটি ভিতর থেকে আটকানো ছিল। পরে শিশুটিকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ইমার্জেন্সি ইউনিটে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print