ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

পটিয়ায় কথিত মডেলসহ ৩ জন গ্রেফতার

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রামের পটিয়ায় প্রাইভেটকার থেকে ১ লাখ ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব। এসময় কথিত এক র‌্যাম্প মডেলসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

আজ ২২ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের পটিয়া শান্তিরহাট এলাকায় এ অভিযান চালানো হয়।
গ্রেফতারকৃতরা হলো- র‌্যাম্প মডেল মোছাঃ সুমাইয়া আক্তার(১৯), অংকন শিল্পী শ্রী অর্পন দাস (৩০) ও মোঃ শরিফ হোসাইন (৩২)।

উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য ৮ কোটি ৫০ লক্ষ টাকা এবং জব্দকৃত প্রাইভেটকারটির আনুমানিক মূল্য ১৫ লক্ষ টাকা বলে জানায় র‌্যাব।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মো. মাশকুর রহমান পাঠক ডট নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদে ইয়াবার চালান পাচার হচ্ছে এমন তথ্য পেয়ে আজ শনিবার সন্ধ্যা ৭টার দিকে র‌্যাবের একটি টিম শান্তিরহাট এলাকায় চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশীকালে কক্সবাজার থেকে চট্টগ্রামের দিকে আসা সন্দেহজনক একটি প্রাইভেট কার থামিয়ে তল্লাশী চালানো হলে কারের পিছনে সুকৌশলে লুকানো অবস্থায় ১ লক্ষ ৭০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এসময় কারের আরোহী দুইনারীসহ ৩ জনকে গ্রেফতার করা হয়।

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print