ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

মাওলানা বাবর হত্যা মামলায় ১১ জনের ফাঁসি

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

laksh-jug00_23713_1472541518
রায় ঘোষণার পর মাওলানা বাবর মিয়া হত্যা মামলায় ১১ আসামিকে আদালত থেকে কারাগারে নেয়া হচ্ছে।

লক্ষ্মীপুরের তিতারকান্দি গ্রামের মাওলানা বাবর মিয়া হত্যা মামলায় ১১ আসামির ফাঁসির আদেশ দিয়েছে আদালত। একই সাথে আরো চারজনকে বেকসুর খালাস দিয়েছে আদালত। এসময় ফাঁসির আদেশপ্রাপ্ত ৪ আসামি উপস্থিত ছিল।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে লক্ষ্মীপুর জেলা জজ আদালতের অতিরিক্ত দায়রা জজ মো. সাইদুর রহমান গাজী এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, তিতারকান্দি গ্রামের আলম, মিরাজ, মঞ্জু, মহিন উদ্দিন, কালামুন্সি, মামুন ওরফে সাইফুল ইসলাম মামুন, ভুট্টু ওরফে আবদুস শহিদ, পূর্ব রাজাপুর গ্রামের মঈন উদ্দিন, গোবিন্দপুর গ্রামের মোর্শেদ আলম, জগন্নথপুর গ্রামের মাসুদ ও মধ্য গোবিন্দপুর গ্রামের আবুল বাশার।

এ তথ্য নিশ্চিত করেন লক্ষ্মীপুর জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) আবুল কালাম।

জানা যায়, ২০০৩ সালের ৮ মার্চ রাতে সদর উপজেলার তিতারকান্দি গ্রামে মাওলানা বাবর মিয়াকে আসামিরা পূর্বকল্পিতভাবে কুপিয়ে ও গুলি করে হত্যা করে। এ ঘটনায় নিহতের ভাই নুর আলম বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেন।

মামলায় আদালত ২৩ জনের সাক্ষ্য গ্রহণ করেন। দীর্ঘ সাক্ষ্য গ্রহণ ও শুনানি শেষে আদালত ১১ আসামির মৃত্যুদণ্ড ও ৪ জনকে বেকসুর খালাসের আদেশ দেন।

 

সর্বশেষ

চট্টগ্রামের শীর্ষ ছিনতাইকারী শাফায়েত গ্রেপ্তার

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭

আগ্রাবাদ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহত

আবু সাঈদ হত্যা: দুই পুলিশের মৃত্যুদণ্ড

সীতাকুণ্ডে শ্বশুর বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে কুপিয়ে ও রগ কেটে হত্যা

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো জাহাজ সেন্ট্রাল স্টার

সীতাকুণ্ডে গুদামের চালা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print